ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ জুন।। ক্রমাগত বৃষ্টিতে মাঠের বেহাল অবস্থা। ফলে স্থগিত হওয়া স্কুল ক্রিকেট আদৌ কবে শুরু হবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ। মঙ্গলবারের পর বুধবার সকালেও বৃষ্টি না হওয়ায় দ্রুত আসর শুরু করার চিন্তাভাবনা শুরু করেছিলেন মহকুমা ক্রিকেট সংস্থার কর্তারা। কিন্তু বিকেলে আকাশের গুমরা মুখ দেখে আবারও দুশ্চিন্তায় পড়ে গেলেন কর্তারা। জানা গেছে, ক্রমাগত বৃষ্টিতে মাঠের অবস্থা খুবই খারাপ। কমকরে দুদিন রৌদ্র উঠলেই মাঠ কেলার উপযুক্ত হয় উঠবে। সেই দিকেই তাকিয়ে আছেন কর্তারা। প্রসঙ্গত: ১৬ জুন থেকে শুরু হয়েছিলো আসর। ৪ দলীয় আসর হবে ডাবল লিগ ভিত্তিতে। উদ্বোধনী দিনে বৃষ্টির জন্য ওভার কমিয়ে ১৫ করা হয়েছিলো। তাতে জয় পেয়েছিলো বাইখোরা স্কুল। এরপর থেকেই বৃষ্টির জন্য আর খেলা চালানো সম্ভব হচ্ছিল না, পরিত্যক্ত হয়েছিলো ৩ টি ম্যাচ। অবশেষে আসর স্থগিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন মহকুমা ক্রিকেট সংস্থা।

Cricket :শান্তিরবাজারে স্কুল ক্রিকেট, ফের শুরু নিয়ে দুশ্চিন্তা চরমে
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















