News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: ৬.১ তীব্রতার ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যু ২৮০ জনের, কাঁপল ভারত ও পাকিস্তানও

Earthquake: ৬.১ তীব্রতার ভূমিকম্পে আফগানিস্তানে মৃত্যু ২৮০ জনের, কাঁপল ভারত ও পাকিস্তানও

কাবুল, ২২ জুন (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের পূর্বাংশে ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮০ জনের, আহতের সংখ্যা অন্ততপক্ষে ২৫০। আফগানিস্তানে অনুভূত হওয়া ভূমিকম্প টের পাওয়া যায় ভারতের জম্মু ও কাশ্মীর ও পাকিস্তানেও। ভূমিকম্পের তীব্রতায় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, মাটিতে মিশে গিয়েছে অনেক বাড়ি। আফগানিস্তানের চারটি জেলা ভূমিকম্পের তীব্রতায় লন্ডভন্ড হয়ে গিয়েছে। নিহতদের বেশিরভাগই পাকতিকা প্রদেশের জ্ঞান জেলার বাসিন্দা। পাকতিকা প্রদেশেই ১০০ জনের মৃত্যু হয়েছে ২৫০ জন আহত হয়েছেন।

তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানিয়েছেন, পাকতিকা প্রদেশে মানুষের মৃত্যু হয়েছে বেশি। নানগড়হার এবং খোস্ত প্রদেশেও ভূমিকম্পের জেরে অনেকের মৃত্যু হয়েছে। আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয় বুধবার ভোররাতে। ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল ওই কম্পনের উৎসস্থল। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ভূমিকম্পে ২৮০ জনের মৃত্যু হয়েছে ও ২৫০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

বুধবার ভোররাতে ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিস্তীর্ণ প্রান্তেও। ভূকম্পন টের পাওয়া গিয়েছে ইসলামাবাদ, মুলতান, ভাক্কার, ফালিয়া, পেশোয়ার, মালাকান্দ, মিয়ানওয়ালি, পাকপাট্টান ও বুনের প্রভৃতি স্থানে। যে সময় ভূমিকম্পে অনুভূত হয়, তখন পাকিস্তানের অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। যাঁরা কম্পন টের পান, তাঁরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভারতের জম্মু ও কাশ্মীরেও কম্পন টের পাওয়া যায়।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top