News Flash

  • Home
  • বিদেশ
  • Earthquake: ৬.১ তীব্রতার ভূমিকম্প পাকিস্তানে; ইসলামাবাদ, মুলতানেও কম্পন অনুভূত
Image

Earthquake: ৬.১ তীব্রতার ভূমিকম্প পাকিস্তানে; ইসলামাবাদ, মুলতানেও কম্পন অনুভূত

ইসলামাবাদ, ২২ জুন (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। বুধবার ভোররাতে ৬.১ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় পাকিস্তানের পঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিস্তীর্ণ প্রান্তে। ভূকম্পন টের পাওয়া গিয়েছে ইসলামাবাদ, মুলতান, ভাক্কার, ফালিয়া, পেশোয়ার, মালাকান্দ, মিয়ানওয়ালি, পাকপাট্টান ও বুনের প্রভৃতি স্থানে।উৎসস্থল

পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ভোররাত ১.৫৪ মিনিট নাগাদ অনুভূত হয় ভূমিকম্প। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের খোস্ত থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫০.৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। যে সময় ভূমিকম্পে অনুভূত হয়, তখন অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন। যাঁরা কম্পন টের পান, তাঁরা আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top