News Flash

  • Home
  • দিনের খবর
  • লখনউ-দিল্লি হাইওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মৃত্যু ৫ জনের
Image

লখনউ-দিল্লি হাইওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষ, মৃত্যু ৫ জনের

বরেলি, ২১ জুন (হি.স.): উত্তর প্রদেশের বরেলি জেলায় লখনউ-দিল্লি হাইওয়েতে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে। উত্তরাখণ্ডের রামনগর থেকে উত্তর প্রদেশের হারদোই যাচ্ছিলেন তাঁরা। ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ গাড়ির একটি টায়ার আচমকাই ফেটে যায়, ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্যদিকে চলে যায় গাড়িটি, সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক। সিনিয়র পুলিশ সুপার রোহিত সিং সাজওয়ান বলেছেন, আহলাদপুরের লালপুর আউটপোস্টের কাছে ট্রাক ও গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয় ৫ জনের। মৃতদের নাম হল-মহম্মদ সাগির (৩৫), মুযযাম্মিল (৩৬), মহম্মদ তাহির (৪০), ইমরান খান ও মহম্মদ ফরিদ (৩৫)।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top