News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur :জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে উদয়পুরে সড়ক অবরোধ
Image

Udaipur :জল যন্ত্রণায় অতিষ্ট হয়ে উদয়পুরে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  জলমগ্ণ শতাধিক পরিবার৷ জল যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে রাস্তা অবরোধের শামিল নাগরিকেরা৷ সোমবার সকালে উত্তপ্ত ছিল মন্দিরনগরী৷ রবিবারের অবিরাম প্রবল বর্ষণে জলমগ্ণ হয়ে পড়ে উদয়পুর পুর পরিষদের সোনামুড়া চৌমুহনী এলাকা৷ এর ফলে দর্ভোগে পড়তে হয় স্থানীয় শতাধিক পরিবারকে৷ জল নিষ্কাশনী ব্যবস্থা ঠিকঠাক ভাবে না থাকার ফলে এই দর্ভোগে বলে অভিযোগ এনে সোমবার আগরতলা সাব্রুম জাতীয় সড়কের উদয়পুর সোনামুড়া চৌমুহনীতে রাস্তা অবরোধে বসেন সোনামুড়া চৌমুহনী এলাকার ক্ষুব্ধ জনগন৷ এর ফলে স্বাভাবিকভাবেই রাস্তার দু ধারে দেখা দেয় বিশাল যানজট৷ খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে দ্রুত সমস্যা সমাধানের মৌখিক প্রতিশ্রুতি দিলে রাস্তা অবরোধ প্রত্যাহার করা হয়৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top