News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrest : স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তার স্বামী
Image

Arrest : স্ত্রীকে হত্যার দায়ে গ্রেপ্তার স্বামী

কৈলাসহর, ১৯ জুন৷৷ পারিবারিক বিবাদের জেরে স্বামীর হাতে খুন স্ত্রী৷ ঘটনা কৈলাসহরের দেওরাছড়া এডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকায়৷ পুলিশ অভিযুক্ত স্বামী রাইফেল মুন্ডাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

ঘটনার বিবরণে জানা গেছে, দেওরাছড়া এডিসি ভিলেজের ভুইয়াপাড়া এলাকার বাসিন্দা রাইফেল মুন্ডা ও তাঁর স্ত্রী মনি মুন্ডা এলাকারই একটি মালিকাধীন চা বাগানে শ্রমিক হিসাবে কাজ করেন৷ তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে৷ ছেলে অর্থ উপার্জনের জন্য তামিলনাডুতে থাকে৷ আর মেয়ের বিয়ে হয়ে গেছে৷ তাই বাড়িতে রাইফেল মুন্ডা ও মনি মুন্ডা থাকে৷

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মধ্যে প্রয়শই ঝগড়া বিবাদ লেগে থাকত৷ রবিবার গভীর রাতে রাইফেল মুন্ডা প্রতিবেশীর বাড়িতে গিয়ে জানায় যে তার স্ত্রী মনি মুন্ডার মৃত্যু হয়েছে৷ তাৎক্ষনিক প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে দেখতে পায় মাটিতে মনি মুন্ডার মৃতদেহ পড়ে রয়েছে৷ খবর দেওয়া হয় কৈলাশহর থানায়৷ প্রতিবেশী ও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইফেল মুন্ডা স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে৷সোমবার কৈলাসহর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়না তদন্তের জন্য৷ সাথে অভিযুক্ত রাইফেল মুন্ডাকে গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top