News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi: ইডির অফিসে পৌঁছলেন রাহুল গান্ধী, আজ ফের জিজ্ঞাসাবাদ
Image

Rahul Gandhi: ইডির অফিসে পৌঁছলেন রাহুল গান্ধী, আজ ফের জিজ্ঞাসাবাদ

নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় হাজিরা দিতে সোমবার ইডির দফতরে পৌঁছলেন কংগ্রেস নেতারাহুল গান্ধী। গত শুক্রবারই আর্থিক লেনদেনে অসঙ্গতির মামলায় ফের জিজ্ঞাসাবাদের জন্য কংগ্রেস সাংসদকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু সেই দিন পিছনোর আর্জি জানিয়ে ইডিকে চিঠি লিখেছিলেন রাহুল। তা মেনে নিয়ে ২০ জুন হাজিরার নির্দেশ দিয়েছিল ইডি। সেইমতো এদিন সকাল সাড়ে এগারোটার কিছু আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছন রাহুল।

ন্যাশনাল হেরাল্ডের প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালের সম্পত্তির হাতবদল নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর মেলেনি রাহুলের থেকে। সোনিয়া-রাহুলের মালিকানাধীন সংস্থা ইয়ং ইন্ডিয়ার হাতে ওই সব সম্পত্তির মালিকানা চলে যাওয়ায় গান্ধী পরিবারের মুনাফা হয়েছে বলে অভিযোগ। এই ব্যাপারে রাহুল গান্ধীকে গত সপ্তাহে তিনদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত সোমবৈর থেকে বুধবার টানা তিনদিন ৩০ ঘণ্টার কাছাকাছি সময় রাহুল ইডি দফতরে কাটান। ওই মামলায় আরও কিছু প্রশ্নের উত্তর পেতে শুক্রবারও কংগ্রেস নেতাকে তলব করেছিল ইডি।কিছু ব্যক্তিগত কারণে ওইদিন হাজিরা দিতে চাননি তিনি। সেই কারণে জিজ্ঞাসাবাদের দিন পিছনোর আর্জি জানিয়েছিলেন রাহুল।

Releated Posts

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026

সৌদি আরব ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার: নির্মলা সীতারমন

দোহা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সৌদি আরবকে ভারতের বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা…

ByByNews Desk Sep 29, 2026

আমেরিকায় ইস্পাত শিল্পে ১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ ঘোষণা ট্রাম্পের, যুক্তরাষ্ট্রে তৈরি হবে সম্পূর্ণ সমন্বিত স্টিল সংস্থা

ওয়াশিংটন, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসার-সমর্থিত মেসাবি মেটালিক্সের ১৮ বিলিয়ন…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top