News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bihar Chief Minister Nitish Kumar : বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের
Image

Bihar Chief Minister Nitish Kumar : বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের

পটনা, ২০ জুন ( হি. স.) : বিহারে বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

টুইটারে নীতীশ কুমার লিখেছেন, ‘ভাগলপুরে ছয় জনের মৃত্যু হয়েছে। বৈশালীতে মৃত ৩, খাগাড়িয়ায় দু’জন, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গেরে এক জনের করে মৃত্যু হয়েছে। দু’জনের মৃত্যু হয়েছে বাঙ্কায়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে মৃতদের পরিজনকে।’ উল্লেখ্য, অতীতেও একাধিক বার বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে বিহারে।
আবহাওয়া পরিস্থিতির উপর নজর রাখার পরামর্শ দিয়েছেন নীতীশ। এ জন্য হাওয়া অফিসের পূর্বাভাস মেনে চলার বার্তা দিয়েছেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিন বিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বিহারের দরভাঙ্গা ও বেগুসরাইয়ে ছাত্র বিক্ষোভে উত্তেজনা, লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস পুলিশের

পাটনা, ২৩ জুলাই (আইএএনএস) : নিট প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিহারের বিভিন্ন জেলায় ছাত্রদের…

ByBySandeep Biswas Jul 23, 2026

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026

সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সংসদ…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top