News Flash

  • Home
  • দেশ
  • Pm Modi: আজ এবং আগামীকাল কর্ণাটকে ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করবেন প্রধানমন্ত্রী মোদী
Image

Pm Modi: আজ এবং আগামীকাল কর্ণাটকে ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর করবেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২০ জুন ( হি. স.) : আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার কর্ণাটকে দুদিনের সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বেঙ্গালুরুতে ২৭ হাজার কোটি টাকারও বেশি মূল্যের রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোরে যাবেন। সেখানে তিনি সিবিআর উদ্বোধন করবেন এবং বাগচি-পার্থসারথি মাল্টিস্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে, তিনি দুপুর ১টা ৪৫ মিনিটে ডক্টর বিআর আম্বেদকর স্কুল অফ ইকোনমিক্স (বেস) ব্যাঙ্গালোরে যাবেন। সেখানে বেস বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন এবং আম্বেদকরের মূর্তি উন্মোচন করবেন। তিনি ১৫০টি ‘টেকনোলজি হাব’ দেশকে উৎসর্গ করবেন।
এরপর দুপুর ২টা ৪৫ মিনিটে বেঙ্গালুরুর কোমঘট্টা পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ২৭,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি রেল ও সড়ক পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সাড়ে ৫টার দিকে প্রধানমন্ত্রী মহীশূরের মহারাজা কলেজ গ্রাউন্ডে একটি জনসভায় যোগ দেবেন। এখানে তিনি নাগনাহল্লি রেলওয়ে স্টেশনে কোচিং টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হিয়ারিং র ‘সেন্টার অফ এক্সিলেন্স ফর পার্সনস উইথ কমিউনিকেশন ডিসঅর্ডার’-কে উৎসর্গ করবেন। এরপর মঙ্গলবার সকাল ৭টা নাগাদ প্রধানমন্ত্রী শ্রী সুত্তুর মঠ মহীশূর পরিদর্শন করবেন। সকাল ৭:৪৫ টার দিকে তারা মহীশূরের শ্রী চামুন্ডেশ্বরী মন্দিরে যাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার অষ্টম আন্তর্জাতিক যোগ দিবসে মহীশূর প্যালেস গ্রাউন্ডে সকাল সাড়ে ছটায় হাজার হাজার অংশগ্রহণকারীদের সাথে একটি গণ যোগা প্রদর্শনে অংশ নেবেন।

Releated Posts

বিজেপির সংগঠনকে তৃণমূল স্তরে শক্তিশালী করার নির্দেশ নীতিন নবীনের

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির নবনিযুক্ত রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার পাশাপাশি দিল্লিতে…

ByByNews Desk Sep 29, 2026

টিআরই-৪ ও গ্রুপ ডি নিয়োগের দাবিতে পাটনায় চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক নিয়োগ পরীক্ষা (টিআরই-৪ ) এবং গ্রুপ ডি পদে চাকরিপ্রার্থীদের পৃথক বিক্ষোভে মঙ্গলবার উত্তপ্ত…

ByByNews Desk Sep 29, 2026

নেপালে ভারী বৃষ্টিতে ফের চাপের মুখে বিহারের বন্যা পরিস্থিতি, তদন্তের দাবি পাপ্পু যাদবের

পাটনা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালের গণ্ডক নদীর অববাহিকায় ভারী বৃষ্টির জেরে বিহারের বন্যা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে উঠেছে।…

ByByNews Desk Sep 29, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৪ অক্টোবর মুম্বইয়ে মিছিল, যৌথভাবে ঘোষণা ঠাকরে ভাইদের

মুম্বই, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ৪ অক্টোবর মুম্বইয়ে যৌথ মিছিলের ঘোষণা করলেন মহারাষ্ট্র…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top