News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rahul Gandhi :তরুণ প্রজন্মকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi :তরুণ প্রজন্মকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): অগ্নিপথ নিয়োগ ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ফের তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার রাহুলের অভিযোগ, বারংবার চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তরুণ প্রজন্মকে বেকারত্বের অগ্নিপথে হাঁটতে বাধ্য করেছেন প্রধানমন্ত্রী! রাহুল গান্ধী রবিবার টুইট করে লিখেছেন, বারবার চাকরির মিথ্যে আশা দিয়ে প্রধানমন্ত্রী দেশের তরুণ প্রজন্মকে বেকারত্বের ‘অগ্নিপথে’ হাঁটতে বাধ্য করেছেন।

রাহুল টুইটারে আরও লিখেছেন, ৮ বছরে ১৬ কোটি চাকরি দেওয়ার কথা ছিল, কিন্তু তরুণরা শুধু পাকোড়া ভাজার জ্ঞান পেলেন। দেশের এই অবস্থার জন্য একমাত্র প্রধানমন্ত্রীই দায়ী। প্রসঙ্গত, অগ্নিপথ নিয়োগ প্রকল্প ঘোষণার পর থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে ভারত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও, শান্ত হচ্ছেই না দেশ।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top