News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Modi : স্বচ্ছতার বার্তা, প্রগতি ময়দানে নিজের হাতে আবর্জনা কুড়োলেন প্রধানমন্ত্রী
Image

PM Modi : স্বচ্ছতার বার্তা, প্রগতি ময়দানে নিজের হাতে আবর্জনা কুড়োলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): আবারও স্বচ্ছতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে মামাল্লাপূরমের সমুদ্র সৈকতে প্লাস্টিক কুড়োতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর রবিবার দিল্লির প্রগতি ময়দানে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোরের অধীনে নির্মিত সদ্য চালু হওয়া আইটিপিও ভূগর্ভস্থ পথ পরিদর্শন করতে গিয়ে ফের আবর্জনা পরিষ্কারে নামলেন প্রধানমন্ত্রী। নিজের হাতে মাটিতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

ভূগর্ভস্থ পথে হাঁটতে হাঁটতে আবর্জনা সংগ্রহ করতে দেখা যায় মোদীকে। ফুটপাথ ও রাস্তায় পড়ে থাকা বেশ কিছু খালি জলের বোতল, প্লাস্টিক কুড়িয়ে নিয়েছেন প্রধানমন্ত্রী।

সেই ভিডিও টুইটারে পোস্ট করেছেন বিজেপির নেতা অমিত মালব্য। অমিত জানান, ‘স্বচ্ছতার প্রতি দায়বদ্ধ প্রধানমন্ত্রী। এদিন তিনি সেই প্রমাণই রেখেছেন।’ এদিন ৯২০ কোটি টাকার আইটিপিও প্রকল্পে মূল টানেল ও পাঁচটি আন্ডারপাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মানের প্রদর্শনীর জন্য এই টানেলটি নির্মাণ করা হয়েছে।

Releated Posts

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top