News Flash

  • Home
  • খেলা
  • Cricket Semi-Final : লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্লাব ক্রিকেট সেমিফাইনালে সোমবার আইতরমা-ইয়ং ব্লাড
Image

Cricket Semi-Final : লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্লাব ক্রিকেট সেমিফাইনালে সোমবার আইতরমা-ইয়ং ব্লাড

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৯ জুন।। সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্লাব লিগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা পুনরায় শুরু হচ্ছে। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচ আগামীকাল থেকে শুরু হচ্ছে। আগামীকাল, সোমবার প্রথম সেমিফাইনালে আইতরমা ক্লাব খেলবে ইয়ং ব্লাড ক্লাবের বিরুদ্ধে। খেলা হবে  ঘাগড়া ছড়া হাই স্কুল মাঠে। শুরু সকাল ন’টায়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুন, মঙ্গলবার। এতে কল্পতরু ট্রাস্ট খেলবে বুলেট ক্লাবের বিরুদ্ধে। খেলা একই ঘাগড়া ছড়া হাই স্কুল মাঠে। ওই দিন সকাল ৯ টায়। উল্লেখ্য, ৩০ এপ্রিল থেকে ১০ দলীয় সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। পয়েন্টের ভিত্তিতে সেরা আট দলকে নিয়ে হয়েছে সুপার আটের লড়াই। ১৬ জুনে সুপার আটের খেলা শেষ হয়েছিল। অতঃপর বৃষ্টি এবং আবহাওয়া জনিত কারণে খেলা স্থগিত রাখার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে। লং তরাই ভ্যালি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লিগ ক্লাব লীগ ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। 

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top