News Flash

  • Home
  • প্রধান খবর
  • Khairpur Bypass :খয়েরপুর বাইপাসে বাড়িতে ঢুকে পিস্তল উঁচিয়ে লুটপাট
Image

Khairpur Bypass :খয়েরপুর বাইপাসে বাড়িতে ঢুকে পিস্তল উঁচিয়ে লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  বিজেপি শাসিত অন্য রাজ্যগুলির মত এবার ত্রিপুরা রাজ্যেও ফিল্মি কায়দায় মাথায় বন্দুক ঠেকিয়ে বিজেপি আশ্রিত দুষৃকতীকারিরা বাড়িতে  লুটপাঠ করে নিয়ে যায় মুল্যবান সামগ্রী স্বর্নালঙ্কার সহ নগদ অর্থকরি বলে অভিযোগ পরিবারের৷ জানা যায় শনিবার গভীর রাতে এক দল বিজেপি  দুষৃকতিরা  খয়েরপুর বাইপাস  সংলগ্ণ দত্ত চৌমুনী এলাকায়  গোপাল সরকারের বারিতে হানা দেয়৷ বাড়ির মালিক গোপাল সরকারের অভিযোগ আনুমানিক আরাইটা নাগাদ একদল দুষৃকতি ওনার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে৷ দুষৃকতিরা গোপাল সরকার ও ওনার স্ত্রীর মাথায় বন্দুক ঠেকিয়ে ওনার ছেলে অসীম সরকার কোথায় জানতে চায় প্রথমে৷  অসিম সরকার বারিতে নেই জানতে পেরে দুষৃকতিরা বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়৷ গোপাল সরকার জানান ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়৷ কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছাতে বিলম্ব করে৷ গোপাল সরকার আরও জানান রাজ্যে সরকার পরিবর্তনের পর আরও কয়েকবার দুষৃকতিরা ওনার বাড়িতে হানা দিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ এটাই কি পরিবর্তনের আসল চিত্র প্রশ্ণ তথ্যবিজ্ঞমহলের৷ ঘটনার খবর পেয়ে ছুটে যান বাম যুব নেতা নবারুন দেব৷ তিনি ঘটনার নিন্দা জানান৷ পাশাপাশি তিনি বলেন এই ঘটনায় মামলা করা হবে৷ পুলিশ কি ভুমিকা  সমাজদ্রোহীদের বিরুদ্ধে নেয় সেটা দেখার বিষয় ৷ এই ঘটনা দলিয় নির্দেশেই  হয়েছে৷ সরকার তো বেশি দিন থাকবে না তবে মামলা শেষ দিন পর্যন্ত  থাকবে বলে অভিযোগ নবারুন দেবের৷

Releated Posts

খার্গের দাবি, ‘কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল’ হয়ে গিয়েছেন সিইসি, অবিলম্বে অপসারণের দাবি

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি জানালেন কংগ্রেস সভাপতি…

ByByNews Desk Sep 29, 2026

বিশ্ব আরও বহুমেরু ব্যবস্থার দিকে এগোচ্ছে: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত মার্কিন অবস্থান, চিনের সঙ্গে তার সম্পর্ক এবং পুরনো বাণিজ্যিক ধারণাগুলির পরিবর্তনের মধ্যে বিশ্ব…

ByByNews Desk Sep 29, 2026

পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগে মার্কিন সংবেদনশীলতার অভাব সম্পর্কে অসন্তোষ: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান থেকে আসা সন্ত্রাস নিয়ে ভারতের উদ্বেগের প্রতি আমেরিকার যথেষ্ট সংবেদনশীলতার অভাব ভারত-মার্কিন সম্পর্কের…

ByByNews Desk Sep 29, 2026

ভারত-চিন সম্পর্কের উন্নতি, তবে সীমান্তই মূল বিষয়: জয়শঙ্কর

নিউইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত অচলাবস্থার সময়ের তুলনায় ভারত-চিন সম্পর্কের উন্নতি হয়েছে। তবে দুই দেশের সম্পর্ক কতটা স্বাভাবিক…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top