News Flash

Image

Bridge Collapses : মোহনপুরে সোনাই নদীর উপর ভেঙ্গে পড়ল সেতু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  দুদিন যাবত প্রচন্ড ঝড় বৃষ্টিতে ভেঙ্গে পড়ল মোহপুর বাজার সংলগ্ণ সোনাই নদীর উপরের সেতু৷ দীর্ঘ বছর যাবত এলাকার সাধারণ মানুষ এই কাঠের সেতু দিয়েই মোহনপুর বাজারে যাতায়াত করতো৷ অন্যদিকে এলাকার কৃষি জমিতে জল জমে যাওয়ায় ক্ষতির মুখে এলাকার কৃষকরা৷মোহনপুর বাজার সংলগ্ণ সোনাই নদীর উপর দীর্ঘ বছর আগে নির্মাণ করা হয়েছিল একটি অস্থায়ী কাঠের সেতু৷ এলাকার প্রায় সবকটি সেতু পাকা স্থায়ী হয়ে গেলেও এই সেতুটিকে স্থায়ী করা হয়নি৷ কারণ এই সেতুটিকে স্থায়ী করার ক্ষেত্রে বাংলাদেশের তরফে আপত্তি জানানো হয়েছে৷ বর্তমানে এই সেতুটি ভেঙ্গে পড়ায় এলাকার মানুষদের মোহনপুর বাজারে যাতায়াতের জন্য মোহনপুরের বাইপাস সড়ক ব্যবহার করতে হচ্ছে৷ অন্যদিকে মোহনপুর মহাকুমা এলাকার ব্যাপক অংশে কৃষিজমি দুদিনের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ মোহনপুর মহাকুমার হেজামারা আর ডি ব্লক, লেফুঙ্গা আর ডি ব্লক, মোহনপুর ডি-ব্লক, বামুটিয়া আর ডি-ব্লক এলাকার সবজি চাষ জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ প্রচুর ফসল জলের নিচে তলিয়ে গেছে৷ ফলে এই সমস্ত এলাকার কৃষকরা ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন৷ খবর লেখা পর্যন্ত বহু চাষ জমি জলের  নিচে রয়েছে৷ ধারণা করা হচ্ছে যে পরিমাণ কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে আগামী কিছুদিনের মধ্যে এলাকার সবজি বাজার গুলোতে চরম সংকট দেখা দেবে সবজির৷ এই অবস্থায় কৃষকদের ক্ষতির নিরিখে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার দাবি করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা৷

Releated Posts

আরজি কর ধর্ষণ-খুনের মামলায় তৃণমূল নেতা নির্মল ঘোষ গ্রেফতার

কলকাতা, ১৩ আগস্ট (আইএএনএস): কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২০২৪ সালে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও…

ByByNews Desk Aug 13, 2026

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের শেষ দিনে মকর দ্বারে মুখোমুখি এনডিএ ও বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার সংসদ চত্বরে ফের মুখোমুখি হল এনডিএ এবং বিরোধী দলের…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ডিজিআইএস প্রধান, পর্যালোচনা ডিজিটাল প্রযুক্তির

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ইনফরমেশন সিস্টেমস (ডিজিআইএস)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হর্ষ ছিব্বর বুধবার…

ByByNews Desk Aug 13, 2026
Scroll to Top