News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mountain Collapse : পাহাড়ের ধস পড়ে গুরুতর আহত নাবালিকা
Image

Mountain Collapse : পাহাড়ের ধস পড়ে গুরুতর আহত নাবালিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷  খোয়াই মহাকুমার নমোঞ্জয় পাড়ায় বাড়ির উঠানে অন্যান্য শিশুদের নিয়ে খেলতে গিয়ে টিলার মাটি ধসে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছে এক নাবালিকা৷ ঘটনার বিবরণে জানা যায়,টানা বৃষ্টিতে তুলাশিখরের নমোঞ্জয় পাড়ায়য ধস পড়েছে৷ মাটি চাপা পড়ে আহত হয়েছে এক নাবালিকা৷ মাটির নিচ থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কল্যাণপুর প্রাথমিক হাসপাতলে নিয়ে গেলে   কর্তব্যরত চিকিৎসক সাথে সাথেই খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করে দেন৷তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে৷ পাহাড়ে নামছে ধস৷ রবিবার ভোর থেকে বজ্রপাতের সাথে মুষলধারে বৃষ্টি হয়৷ ভারী বৃষ্টিপাতের ফলে তুলাশিখরের নমোঞ্জয় পাড়া এলাকায় ধস পড়েছে৷ ধসের চাপা পড়ে গুরুতর আহত হন ১২ বছরের নাবালিকা৷খোয়াই মহকুমার অন্তর্গত তুলাশিখরের নমোঞ্জয় পাড়া এলাকার  বাসিন্দা পবেন্দ্র দেববর্মার নাবালিকা কন্যা  শালিকা দেববর্মা রবিবার  বৃষ্টি থামার পর  পাড়া প্রতিবেশী অন্য শিশুদের নিয়ে নিজ বাড়ির উঠোনে খেলা করছিল৷ আচমকা এই সময় বাড়ির ঘেষা উঁচু টিলা থেকে মাটির ধস পরে শালিকার উপর৷ তখন অন্য শিশুদের চিৎকার চেঁচামেচি শুনে পরিবারের লোকজন ও প্রতিবেশী ছুটে আসে৷ মাটির নিচ থেকে শালিকাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে  কল্যাণপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷তার অবস্থা সঙ্কটজনক হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাকে খোয়াই জেলা হাসপাতালে খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ চেনা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়৷
ত্তত্তত্তত্তত্তত্ত

Releated Posts

বিরোধীরা ১০টি কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি জানালেও গুরুত্ব দেয়নি কমিশন: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে অনিয়ম ও বুথ দখলের অভিযোগ তুলে প্রায় ১০টি…

ByByNews Desk Sep 29, 2026

ভোটাধিকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা রক্ষার দাবিতে বিশ্রামগঞ্জে কংগ্রেসের বিক্ষোভ

বিশ্রামগঞ্জ, ২৯ সেপ্টেম্বর: সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি…

ByByNews Desk Sep 29, 2026

সোনামুড়ায় সাড়ে ২৪ লক্ষ বাংলাদেশি টাকা উদ্ধার, আটক যুবক

সোনামুড়া, ২৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ, কাস্টমস ও পুলিশের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকা থেকে…

ByByNews Desk Sep 29, 2026

ওয়ারেংবাড়িতে গুলিবিদ্ধ মথার প্রার্থীকে দেখতে জিবিতে সিইএম রুনিয়েল দেববর্মা

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন গোমতী জেলার ওয়াড়ংবাড়িতে গুলিবিদ্ধ ও আহত তিপরা…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top