News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে এসপিও কর্মীদের বদলী নিয়ে চাপা ক্ষোভ
Image

খোয়াইয়ে এসপিও কর্মীদের বদলী নিয়ে চাপা ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৮ জুন৷৷ খোয়াইয়ে এস পি ও কর্মীদের বদলী নিয়ে সংশ্লিষ্ট মহল সহ সর্বস্তরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে৷ অভিযোগ উঠেছে যে, বাম কিংবা রাম, কোন আমলেই এস পি ও জওয়ানদের জন্য সুষ্ঠু বদলী নীতি প্রণয়ন করেনি কোন সরকারই৷ পূর্বতন বামফ্রন্ট সরকারের সময়েই রাজ্যে সর্বপ্রথম আরক্ষা দপ্তরে এস পি ও কর্মী নিয়োগ শুরু হয়েছিল৷কিন্তু বামফ্রন্ট সরকার কখনো এস পি ও কর্মীদের সুষ্ঠু বদলীর কথা ভাবেনি৷ দেখা গেছে কিছুদিন পরপর মাঝে মাঝেই বিচ্ছিন্ন ভাবে কিছু এস পি ও কর্মী নিজ নিজ কর্মস্থল থেকে এখানে ওখানে বদলী হতো৷কিন্তু সুসংহত কোন বদলীর ব্যাবস্থা ছিল না৷

এস পি ও জওয়ানদের বদলীর ক্ষেত্রে বৈষম্য ছিল বলে অভিযোগ ছিল৷ফলে বিতর্ক দেখা দিয়েছিল এস পি ও – দের বদলী নিয়ে৷ কোন কোন এস পি ও ওপরের স্তরের অফিসারদের ম্যানেজ করে সুবিধাজনক বদলী আদায় করে নিত৷ আবার কেউ কেউ শাসকদলের নেতাদের ধরে পছন্দসই স্থানে বদলী হয়ে যেতো৷কিন্তু অনেক এস পি ও রয়েছেন, যারা পনেরো ষোল বছর ধরে একই জায়গায় রয়েছে৷
এখানেই তৈরি হয়েছে সমস্যা৷ সবার জন্য সমান আচরণ না থাকায় ক্ষোভ তৈরি হতো এস পি ও -দের মধ্যে৷ বর্তমান সরকারের সময়েও একই অবস্থা৷এখানে মুখ চিনে মুগের ডালের মতো অবস্থা৷ এখনো এস পি ও -দের জন্য আরক্ষা দপ্তর কোন সুনির্দিষ্ট বদলীর নিয়মনীতি বা নির্দেশিকা চালু করেনি৷পুলিশ সুপার বা এস ডি পি ও , কেহই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছেন বলে মনে হচ্ছে না৷

কেউ এক বছরের মধ্যে দুই তিনবার বদলীর সুযোগ লাভ করলেও কেউ পনেরো ষোল বছর পরেও একই জায়গায় কর্মরত৷ ফলে স্বাভাবিক কারণেই ক্ষোভ সৃষ্টি হয়েছে এস পি ও -দের মধ্যে৷ দীর্ঘদিন ধরে এসপি ও কর্মীদের বদলি নেই৷বছরের পর বছর ধরে একজায়গায় পোষ্টিং এস পি ও কর্মীদের৷ ফলে কাজের প্রতি একধরনের অনীহা তৈরি হচ্ছে সংশ্লিষ্ট এস পি ও কর্মীদের৷উপরের স্তরের অফিসারদের নির্দেশ অনেক সময়েই পাত্তা পাচ্ছেনা এসব এস পি ও কর্মীদের কাছে৷ খোঁজ খবর নিয়ে দেখা গেছে যে, খোয়াই মহকুমার বিভিন্ন কর্মস্থলে এরকম একাংশ কর্মীরা রয়েছে৷ 

খোয়াই মহকুমা এলাকায় দুটি থানা, দুটি পুলিশ ফাঁড়ি, ট্রাফিক শাখা, এসপি অফিসে এসপিও কর্মীদের নিয়োগের পর থেকে বছরের পর বছর ধরে একই কর্মস্থলে চাকরি করে চলেছে৷ খোয়াই থানায় রয়েছে ২১ জন, পুলিশ কোর্টে ৪ জন, চাম্পাহাওর থানায় রয়েছে ২৫জন, খোয়াই ট্রাফিক শাখায় কর্মরত রয়েছেন ২৫ জন৷ এক জায়গায় বছরের পর বছর ধরে চাকুরি করে চলেছেন,কিন্ত এতে করে বিভিন্ন কর্মক্ষেত্রের সরকারী কাজের আভ্যন্তরীণ পরিবেশ বিনষ্ট হচ্ছে৷কর্মসংসৃকতির ছিটেফেঁটাও আর অবশিষ্ট থাকছে না৷এস পি ও কর্মীদের রদবদল না থাকার কারণে কর্মক্ষেত্রে অনীহা সৃষ্টি হচ্ছে৷ অভিযোগ উঠেছে যে, খোয়াই শহরে ছয়টি ট্রাফিক পোস্ট রয়েছে৷ সেই পোস্ট গুলিতে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ট্রাফিক পোস্টগুলি ডিউটি করার কথা৷ এসপিও দের মর্জি মাফিক ডিউটি চলছে৷ কখনো সময় সকাল দশটা ডিউটিতে যাচ্ছে৷ আবার সন্ধ্যার পর পোস্টগুলিতে ডিউটিরত অবস্থায় কাউকেই দেখা যায় না বলে অভিযোগ৷ তাছাড়া বাজার গুলিতেও ডিউটি ক্ষেত্রেও একই অবস্থা৷

Releated Posts

পারিবারিক অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু অগ্নিদগ্ধা গৃহবধূর

বিশালগড়, ১৮ জুন : বিশালগড় থানার ধ্বজনগর এলাকায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে…

ByByReshmi Debnath Jun 18, 2026

বিশালগড়ে বন দপ্তরের বড়সড় অভিযান, গভীর জঙ্গল থেকে উদ্ধার অবৈধ কাঠ চেরাই মিল ও জেনারেটর

বিশালগড়, ১৮ জুন : বনজ সম্পদ পাচার ও অবৈধ কাঠ চেরাই কার্যকলাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল…

ByByReshmi Debnath Jun 18, 2026

বাঁশপুকুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, এসকফ ও দেশি বন্দুক উদ্ধার, গ্রেপ্তার এক

কাঠালিয়া, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। বুধবার…

ByByReshmi Debnath Jun 18, 2026

মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের

আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top