News Flash

  • Home
  • দেশ
  • বর্ষার আগমণে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, মনোরম পরিবেশ তিলোত্তমায়
Image

বর্ষার আগমণে বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ, মনোরম পরিবেশ তিলোত্তমায়

কলকাতা, ১৮ জুন (হি.স.): বহু কাঙ্খিত বর্ষা অবশেষে প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে, বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকে পড়লেও, এখনই জোরালো বৃষ্টি হবে না। অপেক্ষা করতে হবে আরও বেশ কিছু দিন, কারণ মৌসুমী বায়ু এখন বেশ দুর্বল। আবহবিদরা জানিয়েছেন, বর্ষা আসার সঙ্গে সঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। খানিকটা দুর্বল হয়েই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। তবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে।

শনিবার সকাল থেকেই কলকাতা-সহ লাগোয়া জেলাগুলির আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আকাশ কালো করে বৃষ্টি শুরু হয় কলকাতা ও লাগোয়া জেলগুলিতে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় বৃষ্টি বেশি হয়েছে। এদিন সকাল থেকে রোদের দেখা মেলেনি। গরমের অস্বস্তিভাব প্রায় কেটেই গিয়েছে। মনোরম পরিবেশ ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম, এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিকে, প্রবল বর্ষণে নাজেহাল অবস্থা উত্তরবঙ্গে। বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। কালজানি নদীর জলস্তর ৪৫.৮৫ মিটার ছুঁয়েছে। আলিপুরদুয়ার শহরের পাশে সেচ দফতর কালজানিতে লাল সতর্কতা জারি করেছে। শহরের পাশে কালজানি নদীবাঁধের বন্ধ স্লুইস গেট দিয়ে চুঁইয়ে চুঁইয়ে জল ঢোকায় শনিবার সকাল থেকে আতঙ্ক তৈরি হয়েছে শহরে। একইভাবে হাসিমারা ও তার তীরবর্তী সংরক্ষিত ও অসংরক্ষিত এলাকায় তোর্সা নদীতে হলুদ সংকেত জারি করেছে।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top