News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর প্রদেশে অগ্নিপথ-বিক্ষোভে ৪ জেলায় ৬টি এফআইআর, ধৃত মোট ২৬০ জন
Image

উত্তর প্রদেশে অগ্নিপথ-বিক্ষোভে ৪ জেলায় ৬টি এফআইআর, ধৃত মোট ২৬০ জন

লখনউ, ১৮ জুন (হি.স.): উত্তর প্রদেশের ৪টি জেলায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পকে ঘিরে বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় ৬টি এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোট ২৬০ জনকে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত উত্তর প্রদেশের ৪টি জেলায় ৬টি এফআইআর ও ২৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে শুক্রবার উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখান সেনাবাহিনীর চাকরি প্রার্থীরা। কোথাও কোথাও হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ ও প্রতিবাদ। আগুন জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনে।

বিক্ষোভ ও হিংসার ঘটনায় উত্তর প্রদেশের ফিরোজাবাদে একটি, আলিগড়ে একটি, বারাণসী কমিশনারেটে তিনটি ও গৌতমবুদ্ধনগর কমিশনারেটে একটি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৬০ জনকে, সবথেকে বেশি ধৃতের সংখ্যা বালিয়ায়, সেখানে ১০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মথুরার গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে। ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে আলিগড়ে, বারাণসী কমিশনারেটে ২৭ জনকে ও গৌতমবুদ্ধনগর কমিশনারেটে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top