News Flash

  • Home
  • দেশ
  • Election : রাষ্ট্রপতি নির্বাচন, ১৭ বিরোধী দলের ফের বৈঠক ২১ জুন
Image

Election : রাষ্ট্রপতি নির্বাচন, ১৭ বিরোধী দলের ফের বৈঠক ২১ জুন

নয়াদিল্লি, ১৭ জুন ( হি. স.) : রাষ্ট্রপতি পদে সর্বসম্মত প্রার্থী করতে ফের বৈঠকে বসছেন বিরোধী দলগুলি। আগামী ২১ জুন সংসদের অ্যানেক্স হলে বসছে ১৭ দলের মেগা বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে বিরোধীদের সর্বসম্মত প্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে। বুধবার কনস্টিটিউশন ক্লাবে যে নেতা-নেত্রীরা হাজির ছিলেন, ২১-এর বৈঠকে তাঁরাই থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে যাবেন কি না, শুক্রবার পর্যন্ত সে ব্যাপারেও তৃণমূলের তরফে পরিষ্কার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এনসিপি প্রধান শরদ পাওয়ারের নেতৃত্বেই ওই বৈঠক বসছে বলে সূত্রের খবর।

গত ১৫ জুনের বৈঠকে শরদ পাওয়ার জানিয়ে দেন, তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে রাজি নন। যতদিন বাঁচবেন, ততদিন মানুষের সেবা করে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তাবড় বিরোধী নেতারা অনেক অনুরোধ করেও পাওয়ারকে রাজি করাতে পারেননি। তৃণমূল নেত্রী এরপর জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা কিংবা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধীর নাম প্রস্তাব করেন। ওই বৈঠকে অবশ্য নিজে হাজির ছিলেন না, ছিলেন তাঁর ছেলে ওমর আবদুল্লা।
তিনি জানান, শ্রীনগরে ফিরে গিয়ে ফারুকের সঙ্গে কথা বলে কী হল তা জানাবেন। বৈঠকের ফাঁকেই মমতা কথা বলেন গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গেও। এর আগে বিরোধীদের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে দাঁড়িয়ে হেরে যান তিনি। এরপরেও হার প্রায় নিশ্চিত জেনেও তিনি ফের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চাইবেন না বলেই মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে সর্বসম্মত প্রার্থী খুঁজে বার করাটা বিরোধীদের পক্ষে বেশ কঠিন হয়ে পড়েছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top