News Flash

  • Home
  • দিনের খবর
  • Stock Market : ধস অব্যাহত শেয়ার বাজারে, লোকসানের মুখে বিনিয়োগকারীরা
Image

Stock Market : ধস অব্যাহত শেয়ার বাজারে, লোকসানের মুখে বিনিয়োগকারীরা

মুম্বই, ১৭ জুন (হি. স.) : লাগাতার ধসের জেরে শেয়ারবাজার কার্যত বিনিয়োগকারীদের কাছে আতঙ্ক হয়ে উঠেছে। শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে ১৩৫ সূচক হারিয়েছে সেনসেক্স । আর নিফটি খুঁইয়েছে ৬৭ পয়েন্ট। যার ফলে দীর্ঘদিন বাদে ১৫ হাজার ৩০০’র ঘরের নিচে চলে গেল নিফটি। টানা ছয়দিন শেয়ারবাজারের পতন বিনিয়োগকারীদের চিন্তায় ফেলেছে। সব ক্ষেত্রেই কমেছে শেয়ারের মূল্য ।

এদিন সকালের শুরুতেই হতাশ হতে হয়েছিল তাঁদের। আগের দিনের চেয়েছে ৬৮ পয়েন্ট কম নিয়ে যাত্রা শুরু করেছিল সেনসেক্স । ঘন্টা দুয়েকের মধ্যেই ৪০০’র বেশি পয়েন্ট খুঁইয়ে ফেলে। এক সময়ে মনে হচ্ছিল নামতে নামতে হয়তো পঞ্চাশ হাজারের ঘরে গিয়ে দাঁড়াবে সেনসেক্স। যদিও দুপুরের পরে ধাক্কা খানিকটা সামলে উঠতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ১৩৫ দশমিক ৩৭ পয়েন্ট খুঁইয়ে ৫১ হাজার ৩৬০ দশমিক ৪২ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স । আর ৬৭ দশমিক ১০ সূচক হারিয়ে নিফটি বন্ধ হয় ১৫ হাজার ২৯৩ দশমিক ৫০ পয়েন্টে।
এদিন সবচেয়ে লোকসানের মুখে পড়েছেন টাইটান -এর শেয়ার গ্রাহকরা। একদিনে সংস্থার শেয়ার দর কমেছে ১২৪ টাকা ৫০ পয়সা। আর লাভের মুখ দেখেছে বাজাজ ফাইন্যান্স। সংস্থার শেয়ার দর বেড়েছে ১৩৫ টাকা ৬৫ পয়সা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top