নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷ খুনের মামলার অভিযুক্তের উপর হামলা, দুটি গাড়ি ভাঙচুর করা হয়৷ গুরুতর আহত গাড়িতে থাকা দুইজন৷ পূর্ব শত্রুতার জেরে জামিনে থাকা এক বিচারাধীন অভিযুক্তের উপর আক্রমন চালালো একদল দুষৃকতিকারী৷ ঘটনা শুক্রবার বিকেলে নতুন বাজার থানাধীন যতনবাড়ী আইটিআই সংলগ্ণ এলাকায়৷ দুষৃকতিকারীদের সংঘবদ্ধ আক্রমণের ফলে কড়ইছড়া এলাকার বাসিন্দা রঞ্জিত তাতী ওরফে পান্ডু এবং তার মা গুরুতর ভাবে আহত হয়৷ দুসৃকতিকারীরা যতনবাড়ী থেকে তীর্থমুখ মুখি দুটি ছোট গাড়িতে এসে আক্রমণ চালায়৷ লাঠি দিয়ে গাড়িতে ভাঙচুর চালায়৷ এদিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ ঘটনাস্থল থেকে ভাঙচুর করা দুটি গাড়িকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷
Murder Case : খুনের মামলার অভিযুক্তের উপর হামলা, গাড়ি ভাঙচুর, আহত দুই
Tags:
Releated Posts
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…


















