News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Murder Case : খুনের মামলার অভিযুক্তের উপর হামলা, গাড়ি ভাঙচুর, আহত দুই

Murder Case : খুনের মামলার অভিযুক্তের উপর হামলা, গাড়ি ভাঙচুর, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  খুনের মামলার অভিযুক্তের উপর হামলা, দুটি গাড়ি ভাঙচুর করা হয়৷ গুরুতর আহত গাড়িতে থাকা দুইজন৷ পূর্ব শত্রুতার জেরে জামিনে থাকা এক বিচারাধীন অভিযুক্তের উপর আক্রমন চালালো একদল দুষৃকতিকারী৷ ঘটনা শুক্রবার বিকেলে নতুন বাজার থানাধীন যতনবাড়ী আইটিআই সংলগ্ণ এলাকায়৷ দুষৃকতিকারীদের সংঘবদ্ধ আক্রমণের ফলে কড়ইছড়া এলাকার বাসিন্দা রঞ্জিত তাতী ওরফে পান্ডু এবং তার মা গুরুতর ভাবে আহত হয়৷ দুসৃকতিকারীরা যতনবাড়ী থেকে তীর্থমুখ মুখি দুটি ছোট গাড়িতে এসে আক্রমণ চালায়৷ লাঠি দিয়ে  গাড়িতে ভাঙচুর চালায়৷ এদিকে গুরুতর আহত অবস্থায় দুজনকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেয়৷ নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷  ঘটনাস্থল থেকে ভাঙচুর করা দুটি গাড়িকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসে পুলিশ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে৷ 

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top