ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।অবশেষে পেলো স্বস্তি। বন্ধ হলো মুষলধারে বৃষ্টি। আজ উদ্বোধন হবে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবল। অসমের সোনাপুরের এল এন আই টি মাঠে হবে খেলা। শুক্রবার সন্ধ্যায় হয় ম্যানেজারদের নিয়ে সভা। উদ্যোক্তাদের। তাতে যাবতীয় নিয়ম জানিয়ে দেওয়া হয় ৫ দলের কোচ এবং ম্যানেজারদের। প্রতিদিন সকাল ৯ টায় এবং দুপুর দেড়টায় হবে ম্যাচ। তবে এদিনেও হোটেলবন্দী ছিলেন ফুটবলাররা। মুষলধারে বৃষ্টির জন্য। মহারাষ্ট্রের বিরুদ্ধে বিনা অনুশীলনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। তবে এদিন হোটেলে নিজেদের রুমে হালকা স্ট্রেচিং করে নেয় বাসন্তি রিয়াং-রা। কোচ শুভেনজিৎ সিনহার তত্বাবধানে কন্ডিশনিং করেন ফুটবলাররা। সন্ধ্যায় ম্যানেজার মিটিং সেরে রাজ্য দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”সবদেলর একই অবস্থা। বৃষ্টির জন্য কোনও দলই অনুশীলন করতে পারেনি। মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খুব একটা ভালো থাকবে না মনে হচ্ছে। তাই ম্যাচ নিয়ে অগ্রিম কিছু বলা মুস্কিল। আমার মেয়েরা যদি দৌড়াতে পারে জল জমে থাকা মাঠে তাহলে জয় দিয়েই আসর শুরু করবো আমরা”। এদিকে আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘এফ’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রযেছে চন্ডিগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাবেলী। ১৮ জুন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জুন চন্ডিগড়, ২২ জুন দাদরা এবং নগর হাবেলী, এবং ২৪ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে। ত্রিপুরা দল: টেরেসা ডার্লং, সুয়ারি দেববর্মা, শিব্তি দেববর্মা, জিবীকা দেববর্মা,বুধুলক্ষ্মী দেববর্মা, বাসন্তি রিয়াং (অধিনায়িকা), কবিতা দেববর্মা (সহ অধিনায়িকা), রেজিনা ডার্লং, লালনুনগাইয়ালি ডার্লং, শায়ারি ত্রিপুরা, শর্মিলা মুন্ডা, মানিনা জমাতিয়া, ইলি হালাম, আলিশা দেববর্মা, মৌসুমী মুন্ডা, স্নেহা দেবনাথ, কল্পনা নায়েক, ত্রিশা দাস, লক্ষ্মী দেবনাথ, অনিতা কুমারী জমাতিয়া, রেশ্মি কলই, শুয়ারি দেববর্মা। কোচ: শুভেনজিৎ সিনহা, সুশান্ত দেববর্মা

National cricket : গুয়াহাটিতে জাতীয় ক্রিকেট, ত্রিপুরা শনিবার মহারাষ্ট্রের মুখোমুখি
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

















