News Flash

  • Home
  • খেলা
  • National cricket : গুয়াহাটিতে জাতীয় ক্রিকেট, ত্রিপুরা শনিবার মহারাষ্ট্রের মুখোমুখি
Image

National cricket : গুয়াহাটিতে জাতীয় ক্রিকেট, ত্রিপুরা শনিবার মহারাষ্ট্রের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।।অবশেষে পেলো স্বস্তি। বন্ধ হলো মুষলধারে বৃষ্টি। আজ উদ্বোধন হবে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবল। অসমের সোনাপুরের এল এন আই টি মাঠে হবে খেলা। শুক্রবার সন্ধ্যায় হয় ম্যানেজারদের নিয়ে সভা। উদ্যোক্তাদের। তাতে যাবতীয় নিয়ম জানিয়ে দেওয়া হয় ৫ দলের কোচ এবং ম্যানেজারদের। প্রতিদিন সকাল ৯ টায় এবং দুপুর দেড়টায় হবে ম্যাচ। তবে এদিনেও হোটেলবন্দী ছিলেন ফুটবলাররা। মুষলধারে বৃষ্টির জন্য। মহারাষ্ট্রের বিরুদ্ধে বিনা অনুশীলনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। তবে এদিন হোটেলে নিজেদের রুমে হালকা স্ট্রেচিং করে নেয় বাসন্তি রিয়াং-‌রা। কোচ শুভেনজিৎ সিনহার তত্বাবধানে কন্ডিশনিং করেন ফুটবলাররা। সন্ধ্যায় ম্যানেজার মিটিং সেরে রাজ্য দলের কোচ শুভেনজিৎ সিনহা টেলিফোনে বলেন,”সবদেলর একই অবস্থা। বৃষ্টির জন্য কোনও দলই অনুশীলন করতে পারেনি। মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠের অবস্থা খুব একটা ভালো থাকবে না মনে হচ্ছে। তাই ম্যাচ নিয়ে অগ্রিম কিছু বলা মুস্কিল। আমার মেয়েরা যদি দৌড়াতে পারে জল জমে থাকা মাঠে তাহলে জয় দিয়েই আসর শুরু করবো আমরা”‌। এদিকে‌ আসরে ত্রিপুরাকে রাখা হয়েছে ‘‌এফ’ গ্রুপে। ওই গ্রুপে ত্রিপুরা ছাড়া রযেছে চন্ডিগড়, ওড়িশা, মহারাষ্ট্র এবং দাদরা এবং নগর হাবেলী। ১৮ জুন ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ মহারাষ্ট্র, ২০ জুন চন্ডিগড়, ২২ জুন দাদরা এবং নগর হাবেলী, এবং ২৪ জুন গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ত্রিপুরা খেলবে ওড়িশার বিরুদ্ধে। গ্রুপ থেকে একটি দল কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পাবে।  ত্রিপুরা দল:‌ টেরেসা ডার্লং, সুয়ারি দেববর্মা, শিব্তি দেববর্মা, জিবীকা দেববর্মা,বুধুলক্ষ্মী দেববর্মা, বাসন্তি রিয়াং (‌অধিনায়িকা), কবিতা দেববর্মা (‌সহ অধিনায়িকা), রেজিনা ডার্লং, লালনুনগাইয়ালি ডার্লং, শায়ারি ত্রিপুরা, শর্মিলা মুন্ডা, মানিনা জমাতিয়া, ইলি হালাম, আলিশা দেববর্মা, মৌসুমী মুন্ডা, স্নেহা দেবনাথ, কল্পনা নায়েক, ত্রিশা দাস, লক্ষ্মী দেবনাথ, অনিতা কুমারী জমাতিয়া, রেশ্মি কলই, শুয়ারি দেববর্মা। কোচ:‌ শুভেনজিৎ সিনহা, সুশান্ত দেববর্মা

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top