News Flash

  • Home
  • খেলা
  • TCA Club : অসুস্থ ক্রিকেটারের পাশে টি সি এ, ক্লাব ক্রিকেট শুরু আগস্টে
Image

TCA Club : অসুস্থ ক্রিকেটারের পাশে টি সি এ, ক্লাব ক্রিকেট শুরু আগস্টে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। এগিয়ে আনা হচ্ছে ক্লাব ক্রিকেট। আগামী মরশুমে ক্লাব ক্রিকেট শুরু আগস্ট মাস থেকে। শুক্রবার ওই সিদ্ধান্ত নেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। প্রবল বর্ষণে একাকার গোটা আগরতলা শহর। শুক্রবার সকাল থেকেই কালো চাদরে ঢেকে আকাশ। যার প্রভাবে অবিরাম বারীধারা। এর মধ্যে ও রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালন কমিটি নিজেদের ঘোষণা অনুযায়ী নতুন সভাপতিকে নিয়ে ক্লাবগুলোর সঙ্গে করলো বৈঠক। বৈঠকে অধিকাংশ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিস্তর আলোচনা হলো আসন্ন ক্লাব ক্রিকেটকে ঘিরে। সিধান্ত হলো যে, আগস্ট মাসেই শুরু হবে টিসিএর তরফে ক্লাব ক্রিকেট। একই ভাবে ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেবার বিষয়টি ও ঘোষণা করা হলো। বৈঠকে উপস্থিত ছিলেন  টি সি এ-‌র সভাপতি তপন লোধ, টি সি এ-‌র যুগ্ম সচিব কিশোর দাস। একই সঙ্গে দুইজন অসুস্থ প্রাক্তন ক্রিকেটার তারকেশ্বর দাম ও রাজেশ দেববর্মাকে আর্থিক অনুদান দেবার বিষয়ে ও সিদ্ধান্ত নেওয়া হলো।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top