ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন।। এগিয়ে আনা হচ্ছে ক্লাব ক্রিকেট। আগামী মরশুমে ক্লাব ক্রিকেট শুরু আগস্ট মাস থেকে। শুক্রবার ওই সিদ্ধান্ত নেন রাজ্য ক্রিকেট সংস্থার কর্তারা। প্রবল বর্ষণে একাকার গোটা আগরতলা শহর। শুক্রবার সকাল থেকেই কালো চাদরে ঢেকে আকাশ। যার প্রভাবে অবিরাম বারীধারা। এর মধ্যে ও রাজ্য ক্রিকেট সংস্থার বর্তমান পরিচালন কমিটি নিজেদের ঘোষণা অনুযায়ী নতুন সভাপতিকে নিয়ে ক্লাবগুলোর সঙ্গে করলো বৈঠক। বৈঠকে অধিকাংশ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে বিস্তর আলোচনা হলো আসন্ন ক্লাব ক্রিকেটকে ঘিরে। সিধান্ত হলো যে, আগস্ট মাসেই শুরু হবে টিসিএর তরফে ক্লাব ক্রিকেট। একই ভাবে ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেবার বিষয়টি ও ঘোষণা করা হলো। বৈঠকে উপস্থিত ছিলেন টি সি এ-র সভাপতি তপন লোধ, টি সি এ-র যুগ্ম সচিব কিশোর দাস। একই সঙ্গে দুইজন অসুস্থ প্রাক্তন ক্রিকেটার তারকেশ্বর দাম ও রাজেশ দেববর্মাকে আর্থিক অনুদান দেবার বিষয়ে ও সিদ্ধান্ত নেওয়া হলো।

TCA Club : অসুস্থ ক্রিকেটারের পাশে টি সি এ, ক্লাব ক্রিকেট শুরু আগস্টে
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















