News Flash

Image

Assam : বিশ্বনাথে মাতাল স্বামীর নির্মম প্রহারে মৃত্যু স্ত্রীর

বিশ্বনাথ (অসম), ১৬ জুন (হি.স.) : বিশ্বনাথ জেলার সাকোমঠার পাকালাইনে নৃশংস খুনের ঘটনা সংগঠিত হয়েছে। মদ্যপ অবস্থায় স্বামীর মারধরে খুন স্ত্রী। গতকাল বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ঝগড়া শুরু হয়। মদ্যপ স্বামী প্রদীপ মুণ্ডা লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে স্ত্রী প্রীতি মুণ্ডাকে৷ স্বামীর বেধড়ক মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী প্রীতির।

খুন করে রাতেই বাড়ির উঠোনে স্ত্রীর দেহ রেখে দেয় স্বামী প্রদীপ। আজ বৃহস্পতিবার সকালে ঘাতক প্রদীপ মুণ্ডার বাড়ির উঠোনে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে বিশ্বনাথ চারিআলি সদর থানায় খবর দেন।

খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ প্রদীপ মুণ্ডার বাড়ি আসে। নিহত প্রীতি মুণ্ডার মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি খুনি স্বামী প্রদীপকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। সদর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিহালিতে পাঠিয়েছে। এছাড়া পত্নীহন্তা স্বামীকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। স্বামী প্রদীপ মুণ্ডা নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Releated Posts

শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনের প্রস্তুতি শুরু, ওয়ার্ডভিত্তিক ভোটার তালিকা তৈরির সূচি প্রকাশ

গুয়াহাটি, ১২ জুন : অসম রাজ্য নির্বাচন কমিশন (এসইসি) শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এসএমসি) প্রথম নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top