News Flash

Image

Accident : বড়মূুড়ায় দূর্ঘটনায় গুরুতর আহত দু’জন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৬ জুন৷৷ আবারো ভয়াবহ যান দুর্ঘটনা অসম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামথিং বাড়ি এলাকায় বৃহস্পতিবার৷ বিএসএফ -এর বাস গাড়ি এবং একটি ১২ চাকা লরির মুখোমুখি সংঘর্ষে  আহত দুজন৷ গুরুতর আহত হয়েছে লরির চালক৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলা জিবি হাসপাতালে৷

জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন অসম-আগরতলা জাতীয় সড়ক ধরে এনএল০১ এবি ৯৫৮৪ নম্বরে একটি দূরপাল্লা লরি আগরতলার দিক থেকে বহি রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু অসম-আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া খামথিং বাড়ি এলাকায় আসা মাত্রই বাঁক নিতে গিয়ে অপর দিক থেকে আসা টিআর০১-ই-৫১২০ নম্বরের বিএসএফের বাস গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ জানা যায়, বিএসএফ এর বাস গাড়িটি পানিসাগর থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে লরিতে থাকা লরির চালক ও সহ দু’জনেই আহত হয়৷ লরি চালক দীর্ঘ কয়েক ঘন্টা দুর্ঘটনা গ্রস্ত লরির মধ্যেই আটকে থাকে৷ পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা৷ 

খবর পেয়ে তড়িঘড়ি অগ্ণিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করে, সেইসঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় ত্রিপুরা স্টেট রাইফেলসের ১২ নং ব্যাটেলিয়ানের বিপর্যয় মোকাবিলার দল৷ দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর লরির চালককে উদ্ধার করতে সক্ষম হয় অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী সহ বিপর্যয় মোকাবেলার দলটি৷ লরির চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে তড়িঘড়ি তাকে ঘটনাস্থল থেকে উদ্ধারের পর জি.বি.পি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বি.এস.এফ-এর একটি অ্যাম্বুলেন্সযোগে এবং লরির সহ চালককে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ ট্রাফিক ডি.এস.পি বিক্রমজিৎ শুক্ল দাস এবং বিশাল পুলিশবাহিনী৷

এই যান দুর্ঘটনার ফলে জাতীয় সড়কের রাস্তার দুপাশে আটকে পড়ে শতাধিক যানবাহন এবং সৃষ্টি হয়ে যান যানজটের৷ দীর্ঘ আড়াই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top