News Flash

  • Home
  • দিনের খবর
  • নিগ্রহের প্রতিবাদে নাইডু সকাশে কংগ্রেস প্রতিনিধি দল, চিদম্বরম বললেন মৌলিক অধিকার লঙ্ঘন
Image

নিগ্রহের প্রতিবাদে নাইডু সকাশে কংগ্রেস প্রতিনিধি দল, চিদম্বরম বললেন মৌলিক অধিকার লঙ্ঘন

নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.): কংগ্রেস সদর দফতরে ঢুকে দলীয় সাংসদ, নেতা ও কর্মীদের নিগ্রহের প্রতিবাদে রাজ্যসভার চেযারম্যান এম বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করল কংগ্রেস প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন পি চিদম্বরম ও মল্লিকার্জুন খাড়গে-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা।

রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর পি চিদম্বরম বলেছেন, “পুলিশ ৮-১২ ঘন্টার জন্য লিখিত আদেশ ছাড়াই সাংসদদের আটক করেছে, তাঁদের খাবার ও জল দেওয়া হয়নি এবং যখন সাংসদদের গ্রেফতার করা হয়েছিল, তাঁরা জানতে চান কেন গ্রেফতার করা হচ্ছে, পুলিশ কোনও উত্তর দেয়নি… এটা স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন… প্রত্যেকের মৌলিক অধিকার লঙ্ঘিত।” চিদম্বরম আরও বলেছেন, “আমরা রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি এবং বিগত ৩ দিন ধরে পুলিশ যেভাবে কাজ করেছে সে বিষয়ে একটি লিখিত অভিযোগ জানিয়েছি।”
প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “কংগ্রেস নেতাদের বেআইনিভাবে আটক করে রাখা হয়েছিল। কোনও মামলা নথিভুক্ত হয়নি। আমাদের নেতাদের হাসপাতালে যেতে হয়েছে, কারও পাঁজর ভেঙেছে। আমরা উপরাষ্ট্রপতি-রাজ্যসভা চেয়ারম্যানের কাছে আবেদন করতে এসেছি, আমাদের রক্ষা করা তাঁর কর্তব্য।”

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top