News Flash

  • Home
  • প্রধান খবর
  • Agneepath Protest: বিহারে হিংসাত্মক হয়ে উঠল অগ্নিপথ-বিরোধী প্রতিবাদ, আগুন তিনটি ট্রেনে
Image

Agneepath Protest: বিহারে হিংসাত্মক হয়ে উঠল অগ্নিপথ-বিরোধী প্রতিবাদ, আগুন তিনটি ট্রেনে

পাটনা, ১৬ জুন (হি.স.): বিহারে হিংসাত্মক হয়ে উঠল অগ্নিপথ নিয়োগ প্রকল্প বিরোধী প্রতিবাদ, আন্দোলনকারীরা আগুন ধরিয়ে দিয়েছে তিনটি ট্রেনে। যদিও, এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ‘অগ্নিপথ’ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে দেশের অন্যান্য রাজ্যের মতো বিহারের হাজার-হাজার সশস্ত্র বাহিনীর চাকরি প্রার্থীরা গর্জে উঠেছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় সকলে, আর তাতেই হিংসাত্মক হয়ে উঠল প্রতিবাদ কর্মসূচি। উদ্বিগ্ন চাকরি প্রার্থীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছেন, ৪ বছর পর আমরা কোথায় যাব? কেউ বলেছেন, মাত্র ৪ বছরের জন্য কেউ সেনাবাহিনীতে যাবেন না! সশস্ত্র বাহিনীর জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে বৃহস্পতিবার বিহারের নওদা-তে জড়ো হয়ে বিক্ষোভ দেখান প্রচুর যুবকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। একজন আন্দোলনকারী বলেছেন, “আমরা সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্তির জন্য কঠোর পরিশ্রম করি। প্রশিক্ষণ ও ছুটির সঙ্গে, মাত্র ৪ বছরের জন্য সার্ভিস আবার কেমন হবে? মাত্র ৩ বছরের প্রশিক্ষণ নিয়ে আমরা কীভাবে দেশকে রক্ষা করব? সরকারকে এই স্কিম ফিরিয়ে নিতে হবে।”

বিহারের জেহেনাবাদেও এদিন বিক্ষোভ দেখান সশস্ত্র বাহিনীর চাকরি প্রার্থীরা। বিক্ষোভ প্রতিবাদের জেরে রেল পরিষেবা ও সড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। জেহেনেবাদে একজন আন্দোলনকারী বলেছেন, “মাত্র ৪ বছর কাজ করার পর আমরা কোথায় যাব?… ৪ বছর চাকরি করার পর আমরা গৃহহীন হয়ে পড়ব। তাই আমরা আন্দোলনে নেমেছি, দেশের নেতারা এখন বুঝবেন যে জনগণ সচেতন।” কেন্দ্রের এই অগ্নিপথ নিয়োগ প্রকল্প ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন সকলে। বিহারের ভাবুয়া রেল স্টেশনে চলে বিক্ষোভ প্রতিবাদ। অবরুদ্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল, আগুন ধরিয়ে দেওয়া হয় অন্তত তিনটি ট্রেনে। বিহারের ছাপরা, গোলাপগঞ্জ ও কাইমুর জেলায় হিংসাত্মক হয়ে ওঠে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি।

Releated Posts

ফর্ম-৭ আবেদন নিয়ে এফআইআর প্রত্যাহারের দাবি, কর্ণাটকের ডিজিপি-আইজিপি-র দ্বারস্থ বিজেপি

বেঙ্গালুরু, ৩ অক্টোবর (আইএএনএস): ভোটার তালিকায় নাম সংক্রান্ত আপত্তি জানাতে ফর্ম-৭ জমা দেওয়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের…

ByByNews Desk Oct 3, 2026

কর্ণাটকের খরায় দ্রুত হস্তক্ষেপের দাবি, মোদীকে চিঠি খাড়গের

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভয়াবহ খরা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ব্যক্তিগত ও…

ByByNews Desk Oct 3, 2026

মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য, তুরস্ক থেকে মাদক পাচার চক্রের ‘কিংপিন’ নবপ্রীত সিংকে ফেরানোয় শাহর প্রশংসা

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): তুরস্ক থেকে মাদক পাচার চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত নবপ্রীত সিংকে ভারতে ফিরিয়ে আনার ঘটনাকে…

ByByNews Desk Oct 3, 2026

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026
Scroll to Top