News Flash

  • Home
  • প্রধান খবর
  • ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি; ১৮ জুলাই ভোট গ্রহণ, ফল ঘোষণা একুশে
Image

ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি; ১৮ জুলাই ভোট গ্রহণ, ফল ঘোষণা একুশে

নয়াদিল্লি, ১৫ জুন (হি. স.) : ভারতের ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বুধবারই বিজ্ঞপ্তি জারি করল ভারতের নির্বাচন কমিশন। ২৯ জুন পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। আগামী ১৮ জুলাই হবে ভোট গ্রহণ, ২১ জুলাই ভোট গণনা। উল্লেখ্য, আগামী মাসের ২৪ তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

উল্লেখ্য, গত ৯ জুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করেছিল ভারতের নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে এই নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। তার আগে বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়া জরুরি। এই নির্বাচনে নাগরিকরা প্রত্যক্ষ ভাবে অংশ নেন না। তাঁদের হয়ে জনপ্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নেন। সাংসদ এবং বিধায়ক মিলিয়ে মোট ৪ হাজার ৮০৯ জন অংশ নেবেন এই নির্বাচনে। তাঁদের ভোটেই নির্বাচিত হবেন দেশের নতুন রাষ্ট্রপতি।

Releated Posts

সিজেপি-র ছাত্র আন্দোলন ‘দুর্বল’ করতে রাহুলের সমান্তরাল কর্মসূচি, কংগ্রেসকে নিশানা আপের সৌরভ ভরদ্বাজ

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): রাজধানীতে সিজেপি (ককরোচ জনতা পার্টি)-র নেতৃত্বে চলা ছাত্র আন্দোলন ঘিরে আম আদমি পার্টি (আপ)…

ByByNews Desk Jul 23, 2026

আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা ও অবাধ ইন্দো-প্যাসিফিকের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত জয়শঙ্করের

ম্যানিলা, ২৩ জুলাই (আইএএনএস): আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং একটি অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক গড়ে তোলার…

ByByNews Desk Jul 23, 2026

সংসদ চত্বরে বিরোধীদের বিক্ষোভ, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় বিরোধী শিবির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার সংসদ…

ByByNews Desk Jul 23, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনও আপস নয়’, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কোনওরকম আপস করা হবে না…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top