News Flash

  • Home
  • প্রধান খবর
  • Randeep Surjewala : দিল্লি পুলিশের গুন্ডামি চরমে পৌঁছেছে : রণদীপ সুরজেওয়ালা
Image

Randeep Surjewala : দিল্লি পুলিশের গুন্ডামি চরমে পৌঁছেছে : রণদীপ সুরজেওয়ালা

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.) : দিল্লি পুলিশের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। তিনি বলেছেন, দিল্লি পুলিশের গুন্ডামি চরমে পৌঁছেছে। কংগ্রেস দফতরে ঢোকা কর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এই প্রসঙ্গে সূরেজওয়ালা বলেছেন, এটা অপরাধমূলক অনধিকার প্রবেশ। ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইডি-র জিজ্ঞাসাবাদ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানীতে। সোমবার ও মঙ্গলবারের পর বুধেও রাহুলকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী সংস্থা।

প্রতিবাদে ফের গর্জে উঠেছেন কংগ্রেস কর্মীরা। কংগ্রেসের সদর দফতরে ঢুকে কর্মীদের মারধর করছে পুলিশ, এমন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা। অভিযোগ, কংগ্রেস কার্যালয়ের সমস্ত প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছে পুলিশ। ক্ষোভের প্রকাশ এদিন রণদীপ সুরজেওয়ালা বলেছেন, দিল্লি পুলিশ কংগ্রেস অফিসে ঢুকে আমাদের কর্মীদের মারধর করেছে। এটি অপরাধমূলক অনধিকার প্রবেশ। তাঁদের গুন্ডামি চরমে পৌঁছেছে। এটা সহ্য করা হবে না এবং এজন্য মূল্য চোকাতে হবে।কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা আরও বলেছেন, “আমরা এফআইআর দায়ের করার দাবি জানাচ্ছি, তাঁদের (দিল্লি পুলিশ) বরখাস্ত করা হোক এবং শাস্তিমূলক তদন্ত শুরু করা হোক। আগামীকাল কংগ্রেস সারা ভারত জুড়ে সমস্ত রাজভবন ঘেরাও করবে। পরশু সমস্ত জেলা পর্যায়েও বিক্ষোভ হবে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top