News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arvind kejriwal: জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা, ঐতিহাসিক মুহূর্ত বললেন কেজরিওয়াল
Image

Arvind kejriwal: জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা, ঐতিহাসিক মুহূর্ত বললেন কেজরিওয়াল

জলন্ধর, ১৫ জুন (হি.স.) : পঞ্জাবের জলন্ধর থেকে জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। বুধবার সবুজ পতাকা নেড়ে জলন্ধর-দিল্লি বিমানবন্দর ভলভো বাস পরিষেবার সূচনা করেছেন দিল্লি ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই বাস পরিষেবার সূচনা করার পর কেজরিওয়াল বলেছেন, ঐতিহাসিক মুহূর্ত। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জলন্ধরের শহীদ ভগৎ সিং ইন্টারস্টেট বাস টার্মিনাল পর্যন্ত চলাচল করবে এই সুপার ডিলাক্স ভলভো বাস।

এদিন নিজের বক্তৃতায় অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি বিরোধী দলগুলির কাছে জানতে চাই, ভগবন্ত মান কী গুন্ডাদের সঙ্গে নিয়ে এসেছেন? এই গুন্ডাদের জন্ম আগের সরকারের আমলে। গুন্ডা, দেশবিরোধীদের কেউ সুরক্ষা দিতে পারবে না। পটিয়ালা সংঘর্ষের অভিযুক্তরা ২৪ ঘণ্টার মধ্যে ধরা পড়েছে। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে পঞ্জাব পুলিশ গ্রেফতার করেছে।” কেজরিওয়াল আরও বলেছেন, “পঞ্জাবে এখন সৎ সরকার আছে। বিগত ৩ মাসে এই পঞ্জাব সরকার এমন কিছু অর্জন করেছে যা পূর্ববর্তী সরকারগুলি ক্ষমতায় থাকাকালীন বছরের পর বছর ধরে অর্জন করতে পারেনি।”

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top