News Flash

  • Home
  • প্রধান খবর
  • স্পেনের বিদেশমন্ত্রীকে স্বাগত জানালেন জয়শঙ্কর, জানালেন ‘আলোচনা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে’
Image

স্পেনের বিদেশমন্ত্রীকে স্বাগত জানালেন জয়শঙ্কর, জানালেন ‘আলোচনা অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে’

নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): ভারত সফরে এসেছেন স্পেনের বিদেশমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস। বুধবার ভারত সফরে আসার পর স্প্যানিশ বিদেশমন্ত্রীকে স্বাগত ও অভ্যর্থনা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। টুইট করে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘আলোচনা আমাদের অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে।’

এই সফরে ভারত ও স্পেনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার ওপরই দুই দেশের বিদেশমন্ত্রী জোর দেবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন এবং বিজ্ঞান ও উদ্ভাবন-সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করার ওপর জোর দেবেন তাঁরা। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং পারস্পরিক স্বার্থের আন্তর্জাতিক বিষয়ে বিস্তৃত আলোচনা করার কথা রয়েছে স্পেনের বিদেশমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের। ইউক্রেনের সঙ্কট নিয়েও তাঁদের মধ্যে হতে পারে আলোচনা।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top