News Flash

  • Home
  • প্রধান খবর
  • Mussewala Murder Case:মুসেওয়ালা হত্যা-মামলা : ২২ জুন অবধি পঞ্জাব পুলিশের হেফাজতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই
Image

Mussewala Murder Case:মুসেওয়ালা হত্যা-মামলা : ২২ জুন অবধি পঞ্জাব পুলিশের হেফাজতে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই

ভাটিন্ডা, ১৫ জুন (হি.স.): পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যা মামলায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে আগামী ২২ জুন অবধি পঞ্জাবে পুলিশের হেফাজতে পাঠাল পঞ্জাবের মানসা আদালত। বুধবার সকাল ৪.৪০ মিনিট নাগাদ কড়া নিরাপত্তার মধ্যে লরেন্সকে মানসার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের (ডিউটি ​​ম্যাজিস্ট্রেট) কোর্টে হাজির করা হয়।

জেলা সিভিল হাসপাতালে মেডিকেল চেকআপের পর লরেন্সকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। পুলিশ হেফাজতের পরে, পঞ্জাব পুলিশ বিষ্ণোইকে মোহালিতে নিয়ে যায়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, সিধু মুসেওয়ালা হত্যা-মামলায় বিশেষ তদন্তকারী দল এবং এজিটিএফ লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করবে।

উল্লেখ্য, গত ২৯ মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আততায়ীদের গুলিতে নিহত হন পঞ্জাবি গায়ক সিধু। ওই খুনের তদন্তে নেমে পঞ্জাব পুলিশ লরেন্স গ্যাংয়ের সদস্য সন্তোষ যাদব, হরকমল রানু, কেশব এবং চেতনকে গ্রেফতার করেছে। খুনের দিন সন্দীপ সিং ওরফে কেকদার সঙ্গে দেখা গিয়েছিল কেশবকে। খুনের ঠিক আগেই পঞ্জাবি গায়কের সঙ্গে নিজস্বী তুলেছিলেন সন্দীপ। আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিধুর বাড়ি ও সংলগ্ন এলাকায় রেইকি চালাতে কেশবকে সাহায্য করেছিল সন্দীপ। প্রসঙ্গত, ঘটনার আগেই মুসেওয়ালার নিরাপত্তা কমিয়ে দিয়েছিল পঞ্জাব সরকার।

Releated Posts

দক্ষিণ ভারতে অনলাইন চরমপন্থা ছড়াতে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সমন্বিত তৎপরতা, নজরদারি বাড়িয়েছে নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): দক্ষিণ ভারতে অনলাইন মাধ্যমে যুবকদের চরমপন্থার পথে প্রভাবিত করার ক্ষেত্রে নতুন প্রবণতার ইঙ্গিত মিলেছে।…

ByByNews Desk Jul 21, 2026

‘দলত্যাগীদের আর ফিরিয়ে নেবেন না’, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন অভিষেকের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দল ছেড়ে যাওয়া বা বিদ্রোহী শিবিরে…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস: ‘যুবশক্তির পাশে সরকার’, প্রধানমন্ত্রীর বক্তব্যে সমর্থন এনডিএ নেতাদের

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নফাঁস এবং তা নিয়ে হওয়া বিক্ষোভকে কেন্দ্র করে বিরোধীদের সমালোচনার মাঝেই মঙ্গলবার প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 21, 2026

ভারত-ফ্রান্স প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারে কৌশলগত বৈঠক, মুখোমুখি সিডিএস জেনারেল রাজা সুব্রামানি ও ফরাসি প্রতিরক্ষা প্রধান

নয়াদিল্লি/প্যারিস, ২১ জুলাই (আইএএনএস): ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের চিফ অব…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top