News Flash

  • Home
  • বিদেশ
  • visa : এবার চিনে যাওয়ার ভিসা পাবেন ভারতীয়রা
Image

visa : এবার চিনে যাওয়ার ভিসা পাবেন ভারতীয়রা

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : চিনে কর্মরত ভারতীয় ও সেদেশে পড়তে আগ্রহী পড়ুয়াদের জন্য অবশেষে স্বস্তির খবর । এবার তাঁদের ভিসা দেওয়া হবে । চিন এমনটাই ঘোষণা করেছে বলে জানিয়েছে ভারতে অবস্থিত চিনা দূতাবাস ।

ভারতে অবস্থিত চিনা দূতাবাস তাদের করোনা ভিসা পলিসি আপডেট করেছে। আর তারপরই জানা গিয়েছে, ২ বছর পরে এবার ভারতীয়দের ভিসার আবেদন জমা নেওয়া হবে। নিঃসন্দেহে এই খবরে স্বস্তি চিনে কর্মরত ভারতীয়দের। ২০২০ সাল থেকে তাঁরা দেশেই আটকে রয়েছেন।

চিনের ঘোষণায় বলা হয়েছে, সেখানে কর্মরত ভারতীয় ও তাঁদের পরিবারগুলিকে এবার ভিসা দেওয়া হবে। পাশাপাশি চিনের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে পাঠরত যে ভারতীয় পড়ুয়ারা সেদেশে পড়তে যাওয়ার অনুরোধ জানিয়েছেন, তাঁদের অনুরোধগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসেই চিনা সংস্থায় কর্মরত বহু ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আরজি জানান, তাঁদের চিনের ভিসা দেওয়ার জন্য বেজিংকে অনুরোধ করার জন্য। শেষ পর্যন্ত চিন তাদের নীতি বদলাল। তবে এখনও চিনে বেড়াতে যাওয়া কিংবা কোনও ব্যক্তিগত কাজে যাওয়ার অনুমতিতে নিষেধাজ্ঞা বলবৎ থাকছে।

একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২৩ হাজার পড়ুয়া, যাঁদের অধিকাংশই মেডিক্যাল নিয়ে পড়াশোনা করেন, তাঁরা ২০১৯ সালের ডিসেম্বরে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ভারতেই রয়েছেন। অনেক চেষ্টা করেও তাঁরা আর বেজিংয়ে ফিরতে পারেননি। এবিষয়ে চিন কড়া নীতি অবলম্বন করে চলছিল। অবশেষে পরিস্থিতি বদলেছে। যেহেতু ভিসা সংক্রান্ত ঘোষণা হয়ে গিয়েছে, তাই এবার শিগগিরি দুই দেশের মধ্যে বিমান চলাচল নিয়েও চিনের তরফে কোনও ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

হিন্দু পরিবারের উপর হামলার ঘটনায় বাংলাদেশের সরকারের সমালোচনায় আওয়ামী লীগ

ঢাকা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হামলার আবহে ভোলা জেলার লালমোহন উপজেলায় এক হিন্দু পরিবারের…

ByByNews Desk Jul 29, 2026

পিওকে-তে ৪০ জনের বেশি বিক্ষোভকারী নিহতের ঘটনায় পুলিশের পদক্ষেপের সাফাই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, বললেন ‘ভারতের মতোই শত্রু’

ইসলামাবাদ, ২৯ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর কড়া পদক্ষেপের সাফাই দিয়ে বিতর্কে…

ByByNews Desk Jul 29, 2026

হরমুজ ও বাব-আল-মান্দেবে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা ভারতের, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌচলাচল দ্রুত পুনরুদ্ধারের দাবি

সংযুক্ত রাষ্ট্র, ২৯ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী এবং বাব-আল-মান্দেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক আইনের…

ByByNews Desk Jul 29, 2026

ইউক্রেনের বন্দরনগরে আটকে ভারতীয় নাবিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভারতীয় দূতাবাস

কিয়েভ, ২৯ জুলাই (আইএএনএস): ইউক্রেনের চর্নোমর্স্ক বন্দরে একটি পণ্যবাহী জাহাজে আটকে পড়া ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top