News Flash

  • Home
  • বাণিজ্য
  • China : ভারত থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে চিন
Image

China : ভারত থেকে সবচেয়ে বেশি চাল আমদানি করে চিন

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : চিনের ‘অন্নদাতা’র ভূমিকা পালন করছে ভারত ! এমনটাই বলছে পরিসংখ্যান । ভারতীয় ভাঙা চাল বা খুদ আমদানিকৃত দেশের তালিকায় শীর্ষে রয়েছে চিন। ভারত থেকে চিনই সবচেয়ে বেশি ভাঙা চাল বা খুদ কেনে, এমনই এক তথ্য এ বার সামনে এল।

বছর দু’য়েক ধরেই সীমান্ত বিবাদ ঘিরে ভারত-চিন সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। ২০২০ সালে ইন্দো-চিন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে। কিন্তু এত তিক্ততার মধ্যেও ভারত ‘অন্নদাতা’-র ভূমিকা পালন করছে ড্রাগনের দেশের জন্য। ভারতীয় ভাঙা চাল বা খুদ আমদানিকৃত দেশের তালিকায় শীর্ষে রয়েছে চিন। এক পরিসংখ্যান সূত্রে জানা যাচ্ছে, অতিমারি-পর্বে ভারত থেকে চিন ১৬.৩৪ লাখ মেট্রিক টন চাল আমদানি করেছে। ওই সময় (২০২১-২২ অর্থ বর্ষ) ভারত মোট চাল রফতানি করেছিল ২১২.১০ লাখ মেট্রিক টন। তার ৭.৭ শতাংশই আমদানি করেছে চিন।

আরও জানা গিয়েছে, ভারত থেকে চিন মোট চাল আমদানি করেছে ১৬.৩৪ লাখ মেট্রিক টন। তার প্রায় ৯৭ শতাংশ অর্থাৎ ১৫.৭৬ লাখ মেট্রিক টনই ভাঙা চাল বা খুদ। ভারত থেকে যে দেশগুলি ভাঙা চাল বা খুদ কেনে, তাদের মধ্যে চিন শীর্ষ স্থানে রয়েছে। আগে আফ্রিকার দেশগুলিকে ভাঙা চাল বেশি পরিমাণে রপ্তানি করা হত।প্রতিযোগিতাতেই।

Releated Posts

বিভ্রান্তিকর দাবি ও লেবেলিং নিয়ে মারিকো, ফেরেরো, বিকানেরওয়ালাসহ ১৪ সংস্থাকে নোটিস এফএসএসএআই-এর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : বিভ্রান্তিকর পণ্যের দাবি, ব্র্যান্ডিং, লেবেলিংয়ে অনিয়ম এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে মারিকো, ফেরেরো ইন্ডিয়া,…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

আইটি শেয়ারে বড় ধাক্কা, নিম্নমুখী সূচকে শুরু সেনসেক্স-নিফটির লেনদেন

মুম্বই, ১৯ জুন (আইএএনএস) : সাম্প্রতিক ঊর্ধ্বগতির পর শুক্রবার দেশের শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top