News Flash

  • Home
  • খেলা
  • Ireland : জুনের শেষে আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের তরুণ দল, কোচ হিসাবে দায়িত্বে থাকবেন লক্ষ্মণ
Image

Ireland : জুনের শেষে আয়ারল্যান্ড সফরে যাবে ভারতের তরুণ দল, কোচ হিসাবে দায়িত্বে থাকবেন লক্ষ্মণ

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.) : যখন বিরাট কোহলী, রোহিত শর্মাদের নিয়ে ইংল্যান্ড সফরে যাবেনকোচ রাহুল দ্রাবিড়। প্রায় একি সময় ভারতের তরুণ দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ড যাবেন ভিভিএস লক্ষ্মণ। তাঁর সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির বাকি কোচেরাও থাকবেন।

ভারতীয় টেস্ট দলের ইংল্যান্ড যাওয়ার কথা বুধবার। সেই সফরের কথা মাথায় রেখে বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের সিরিজে। যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ চলছে তার শেষ ম্যাচ ১৯ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে ২৬ এবং ২৮ জুন। সেখানে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভারতের। অন্য দিকে লেস্টারশেয়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে চার দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। সেই দলের সঙ্গে থাকবেন কোচ দ্রাবিড়।

গত বছর ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজের শেষ ম্যাচটি করোনার জন্য খেলা সম্ভব হয়নি। সেই ম্যাচটি খেলতেই ইংল্যান্ড যাচ্ছে ভারত। ইংল্যান্ডে একটি টেস্ট খেলার পর তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সাদা বলের সেই সিরিজ শুরু হবে ৭ জুলাই থেকে।

বিসিসিআইয়ের এক কর্তা বলেন, ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ভারতীয় দল খেলছে তাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ সিতাংশু কোটাক, সাইরাজ বাহুতুলে এবং মুনিষ বালি । “সিনিয়র সাপোর্ট স্টাফরা ইংল্যান্ড রওনা দিলে কোটাক, বালি এবং বাহুতুলে দায়িত্ব নেবেন। রাজকোট এবং বেঙ্গালুরুর শেষ দু’টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁদের হাতেই দায়িত্ব থাকবে। সিনিয়র সাপোর্ট স্টাফরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে বাহুতুলেরা দায়িত্ব নিতে পারেন তাই দলের সঙ্গে এখন থেকেই রয়েছেন তাঁরা।” যদিও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল এখনও ঘোষণা হয়নি।

উল্লেখ্য, গত বছর ইংল্যান্ড সফরে কোচ ছিলেন রবি শাস্ত্রী। একই সময় শ্রীলঙ্কায় সাদা বলের সিরিজ খেলতে গিয়েছিল ভারত। শিখর ধবনের নেতৃত্বে যে দল খেলেছিল, সেই দলের কোচ ছিলেন দ্রাবিড়। সেই সময় দ্রাবিড় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। পরবর্তী সময়ে শাস্ত্রীর পর কোচ হন দ্রাবিড়।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top