News Flash

Image

নিজ ঘরেই আত্মঘাতী কলেজ ছাত্রী

তেলিয়ামুড়া, ১৪ জুন : নিজ ঘরেই এক কলেজ পড়ুয়া ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ঘটনা সোমবার দুপুর নাগাদ তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকায়। 

জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন গোলাবাড়ি এলাকার তেলিয়ামুড়া কলেজের চতুর্থ সেমিস্টারের ছাত্রী পাপিয়া ঘোষ তার মার সাথে বসে  অন্যান্য দিনের মত সকালে খাওয়া-দাওয়া করেন এবং  পরে প্রতিদিনের মতো নিজের ঘরে চলে যাযন। ছাত্রীটির মা কাজ সেরে  গিয়ে দরজা বন্ধ দেখে কড়া নাড়েন। মেয়ের কোন শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করেন এবং ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে মেয়ের দেহ দেখতে পান। মেয়ের ঝুলন্ত দেহ দেখে মায়ের চিত্কার শুনে বাড়ির অন্যান্য সদস্য সহ প্রতিবেশীরা ছুটে আসেন। 

সকলে মিলে তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্ত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে আসে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top