News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র বিরুদ্ধে তোপ চিদম্বরমের, বললেন এই কেন্দ্রীয় সংস্থা আইন মানছে না
Image

ইডি-র বিরুদ্ধে তোপ চিদম্বরমের, বললেন এই কেন্দ্রীয় সংস্থা আইন মানছে না

নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): ইডি-র বিরুদ্ধে তোপ দাগলেন প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পালানিয়াপ্পন চিদম্বরম। বললেন, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইন মানছে না। মঙ্গলবার পি চিদম্বরম বলেছেন, “আমরা আইনের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করছি, ইডি যদি আইন মেনে চলে, তাতে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু ইডি আইন মানছে না… আমরা জানতে চাইছি তফসিলভুক্ত অপরাধ কী? কোন উত্তর নেই। কোন পুলিশ এজেন্সি এফআইআর দায়ের করেছে? উত্তর নেই; এফআইআর-এর কপি নেই।”

পি চিদম্বরম আরও বলেছেন, “স্পষ্টতই, তাঁরা আইন মানছে না এবং গণতন্ত্রে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে।” ইডি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে চিদম্বরম বলেছেন, “এমন কোনও বিজেপি নেতা কী আছে যার বিরুদ্ধে ইডি বিগত ৪-৫ বছরে মামলা করেছে? এমন কোনও বিজেপি-শাসিত রাজ্য আছে যেখানে ইডি মামলা করেছে?” এদিকে, ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে রাহুল গান্ধীর হাজিরার প্রেক্ষিতে মঙ্গলবারও বিক্ষোভ দেখান কংগ্রেস নেতা-কর্মীরা। রণদীপ সুরজেওয়ালা-সহ কয়েকজন কংগ্রেস নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে। সোমবারের ঘটনাপ্রবাহ থেকে শিক্ষা নিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন হয়েছে আকবর রোডে কংগ্রেসের সদর দফতরের বাইরে। জারি হয়েছে ১৪৪ ধারা। তবে শুধু কংগ্রেসের সদর দফতরই নয়, ২ কিলোমিটার দূরে ইডি অফিসও কড়া নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে শিক্ষা ব্যবস্থা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরব রাহুল গান্ধী

ইন্দোর, ১৯ সেপ্টেম্বর(আইএএনএস) : শিক্ষা ব্যবস্থা, পরীক্ষা পদ্ধতি এবং যুব সমাজকে ঘিরে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করলেন লোকসভার…

ByBySandeep Biswas Sep 19, 2026

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top