News Flash

  • Home
  • বিদেশ
  • সুদানে প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে জাহাজডুবি
Image

সুদানে প্রায় ১৬ হাজার ভেড়া নিয়ে জাহাজডুবি

খার্তুম, ১৩ জুন (হি. স.) : সুদানের সুয়াকিন বন্দরে ১৫ হাজারেরও বেশি ভেড়া নিয়ে ডুবে গেছে একটি বাণিজ্যিক জাহাজ। তবে এ দুর্ঘটনায় জাহাজের সব ক্রু অক্ষত আছেন। রবিববার লোহিত সাগরে অবস্থিত সুয়াকিন বন্দর থেকে বদর-১ জাহাজটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ধারণক্ষমতার অতিরিক্ত প্রাণী বহন করায় সেটি ডুবে যায়।

নাম প্রকাশ না করার শর্তে বন্দরের এক কর্মকর্তা জানান, জাহাজটিতে ১৫ হাজার ৮০০ ভেড়া ছিল, যদিও জাহাজটি ৯ হাজার ভেড়া বহন করতে সক্ষম। জাহাজের সব ক্রুকে উদ্ধার করা হয়েছে জানিয়ে আরেক কর্মকর্তা এ দুর্ঘটনার অর্থনৈতিক ও পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ডুবে যাওয়া জাহাজটি বন্দরের কার্যক্রমকে ব্যাহত করবে। একসঙ্গে এতো প্রাণীর মৃত্যুর ফলে এর প্রভাব পরিবেশের ওপরও পড়বে। সুদানের রফতানিকারক সংস্থার প্রধান ওমর আল-খলিফা বলেন, জাহাজটি ডুবতে কয়েক ঘণ্টা সময় লাগে, যার অর্থ চেষ্টা করলে সেটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচানো যেত। এনিয়ে সুদানের প্রাণীসম্পদ বিভাগের প্রধান সালেহ সেলিম বলেন, এ জাহাজডুবির ঘটনায় ৩৭ লাখ ডলারের ক্ষতি হয়েছে। এ ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি।–

Releated Posts

সীমান্ত সমস্যা নিয়ে ভারত-চীনের বৈঠক, প্রকৃত নিয়ন্ত্রণরেখা পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ভারত ও চীন সীমান্ত নির্ধারণ, সীমান্ত ব্যবস্থাপনা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গঠন এবং আন্তঃসীমান্ত সহযোগিতা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

কাশিমপুর কারাগারে রাজনৈতিক বন্দিদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, সরব বাংলাদেশের আওয়ামী লীগ

ঢাকা, ৭ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কাশিমপুর হাই সিকিউরিটি সেন্ট্রাল জেলে রাজনৈতিক বন্দিদের সঙ্গে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুরুত্বপূর্ণ খনিজ, ওষুধ ও উৎপাদন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত ভারত-দক্ষিণ আফ্রিকা

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): গুরুত্বপূর্ণ খনিজ (ক্রিটিক্যাল মিনারেল), ওষুধশিল্প এবং উৎপাদন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে আলোচনা করেছে…

ByByNews Desk Aug 6, 2026

সাশ্রয়ী আবাসন ও টেকসই নগরোন্নয়নে সহযোগিতা বাড়াতে ভারত-ফিজির আলোচনা

সুভা, ৬ আগস্ট (আইএএনএস): সাশ্রয়ী সামাজিক আবাসন, টেকসই নগর উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরও…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top