News Flash

  • Home
  • দেশ
  • Shantipur : পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি শান্তিপুরে
Image

Shantipur : পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ব্যাপক বোমাবাজি শান্তিপুরে

শান্তিপুর, ১২ জুন ( হি. স.) : পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে কথা প্রথমে কাটাকাটি তার পর হাতাহাতি, ইট বৃষ্টি এবং শেষে ব্যাপক বোমাবাজি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল শান্তিপুর। রবিবারের এই ঘটনায় আক্রান্ত হয়েছে পুলিশও। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। আটক কমপক্ষে ২০ জন। নদিয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের টেংরি ডাঙ্গা মেদিয়াপাড়া এলাকার ঘটনা।

এদিন সকালে টাইম কলের জল নেওয়াকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে বচসা শুরু হয়। পরবর্তীকালে সেই বচসা গড়ায় হাতাহাতিতে। এর পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। মুড়ি-মুড়কির মতো বোমা পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘটনাস্থলে যান রানাঘাটের এসডিপিও। বোমাবাজি এবং ইট বৃষ্টির জেরে আহত হয়েছেন ৪ পুলিশকর্মী। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাঁদানে গ্যাসও ছোড়ে।

এর পরই জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশর তরফে শুরু হয় লাঠিচার্জ, ধরপাকড়। ইতিমধ্যে এই ঘটনায় ২০ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বহু তাজা বোমা উদ্ধার করেছে । এলাকায় বিশাল পুলিশবাহিনী টহল দিচ্ছে। ঘটনার জেরে এখনও উত্তপ্ত গোটা এলাকা।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top