News Flash

  • Home
  • খেলা
  • Match-Fixing Scandal :ম্যাচ ফিক্সিং কাণ্ডে ছয় মাসেরজন্য সাসপেন্ড রেফারি প্রদীপ
Image

Match-Fixing Scandal :ম্যাচ ফিক্সিং কাণ্ডে ছয় মাসেরজন্য সাসপেন্ড রেফারি প্রদীপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত রেফারি প্রদীপ দাসকে ছয় মাসের জন্য বরখাস্ত করলো রাজ্য রেফারি সংস্থা। জানালেন রাজ্য রেফারিজ সংস্থার সচিব নারায়ণ দে। এই ম্যাচ ফিক্সিং নিয়ে ফলাও করে খবর সম্প্রচারিত হয়েছিল বেশ কয়েকদিন পূর্বে। পুরো তথ্য  তুলে ধরা হয়েছিল কিভাবে প্রদীপ দাস ম্যাচ ফিক্সিং করেছিলেন। অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলো রাজ্য রেফারি সংস্থা। এই ছয় মাস একদমই চুপ মেরে বসে থাকতে হবে বরখাস্ত রেফারি হিসেবে প্রদীপ দাশকে। রাজ্যের কোথা ও এই সময়ে তিনি ম্যাচ পরিচালনা করতে পারবেন না। যদি লুকিয়ে করে থাকেন আর এই খবর টি আর এ পেয়ে যায়, তবে তার শাস্তি আরো কঠোর হবে বলেই জানালেন সচিব নারায়ণ দে। এই প্রদীপ দাস ধর্মনগর ফুটবল এসোসিয়েশনের সম্পাদক তথা রাজ্য রেফারি সংস্থার সহ সভাপতি ছিলেন। একদম ভালো ভাবেই এবার মুখ পুরলো তার। আর মনে থাকলে এই রেফারি ম্যাচ ফিক্সিং এর কথা ভাববেন ও না। সিধান্তটা আরো আগেই নেওয়া দরকার ছিল টি আর এর। দেরি হয়ে গেল। এরপর ও সিধান্ত নিলো রাজ্য রেফারি সংস্থা।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top