News Flash

  • Home
  • খেলা
  • Rajbir: রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতাঅপরাজিত চ্যাম্পিয়ন রাজবীর,আর্শিয়া
Image

Rajbir: রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতাঅপরাজিত চ্যাম্পিয়ন রাজবীর,আর্শিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জুন।। প্রত্যাশিতভাবেই রাজ্য সেরা হলো রাজবীর আহমেদ এবং আর্শিয়া দাস। রবিবার এন এস আর সি সি-‌র দাবা হলঘরে অনুষ্ঠিত হয় রাজ্য অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতা। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। তাতে বালক বিভাগে ১৮ জন এবং বালিকা বিভাগে ৭ জন দাবাড়ু অংশ নিয়েছিলো। বালক বিভাগে হয় ৫ রাউন্ডের খেলা। তাতে ৪ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রাজবীর আহমেদ। সাড়ে ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় থেকে পঞ্চম স্থান দখল করে যথাক্রমে অভিজ্ঞান ঘোষ, দেবাংকুর ব্যানার্জি, অগ্রজিৎ পাল এবং শাক্য সিংহ মোদক। অনূর্ধ্ব-‌১৭ আসরের পর বালিকা বিভাগে অনূর্ধ্ব-‌১৯ আসরেও অপরাজিতভাবে রাজ্য সেরা হয়েছে বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। দাবাড়ুর সংখ্যা কম থাকায় ৩ রাউন্ডের হয় প্রতিযোগিতা। তাতে পুরো ৩ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে আর্শিয়া। আড়াই পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান দখল করে একান্তিকা সরকার, ২ পয়েন্ট পেয়ে শ্রেয়শী সাহা তৃতীয় , দেড় পয়েন্ট পেয়ে আকৃতি দেবনাথ চতুর্থ এবং ১ পয়েন্ট পেয়ে আঙ্কিতা সরকার পঞ্চম স্থান দখল করে। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য এবং মিঠুন পাল। ১২-‌২০ জুলাই মহারাষ্ট্রে অনুষ্ঠিত হবে জাতীয় অনূর্ধ্ব-‌১৯ দাবা প্রতিযোগিতা। রাজ্য আসরে দুই বিভাগে প্রথম দুই স্থানাধিকারী দাবাড়ু জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করলো।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top