News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Attack :চড়িলামে শিক্ষকের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট
Image

Attack :চড়িলামে শিক্ষকের বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর, লুটপাট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ উত্তর চড়িলাম মধ্যপাড়ায় শনিবার মধ্যরাতে দুষৃকতিদের আক্রমণে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ কতিপয় দুষৃকতিকারী মুখে কালো মুখোশ পরিহিত অবস্থায় ধারালো অস্ত্র নিয়ে এক শিক্ষকের বাড়িতে তাণ্ডব চালিয়েছে৷ বাড়ির টিনের বেড়া গেট চুরমার করে দেওয়াসহ ঘরের ভিতরে ঢুকে যাবতীয় আসবাবপত্র ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং সোনার চেইন ছিনতাই করে নিয়ে যায় দুসৃকতিকারীরা৷ বাদ যায়নি ঠাকুর ঘরও৷ শনিবার রাত বারোটায় একদল দুষৃকতি উন্মত্ত তাণ্ডব চালায় এক শিক্ষকের বাড়িতে৷ দা লাঠি বল্লম দিয়ে বাড়িঘর কুপিয়ে ফালাফালা করে দেয়৷ দুষৃকতি দলে কম করে ১২ থেকে ১৪ জন ছিল বলে শিক্ষকের ধারণা৷ ঘটনা চড়িলাম বাজার সংলগ্ণ উত্তর চড়িলাম মধ্যপাড়ায় সর্বশিক্ষার শিক্ষক সজল ভট্টাচার্যের বাড়িতে৷ বাড়িতে তখন ছিল সজল ভট্টাচার্য, তার ছেলে সুদীপ ভট্টাচার্য এবং শিক্ষকের শ্রী শুক্লা ভট্টাচার্য৷ তারা খাওয়া-দাওয়া শেষ করে ঘুমোতে যাবেন এমন সময় একটি বোলেরো গাড়ি বাড়ির প্রবেশদ্বার এর সামনে এসে দাঁড়ায়৷ গাড়ি থেকে দুষৃকতিরা নেমে প্রথমে দা দিয়ে বাড়ির গেইট কুপিয়ে টুকরা টুকরা করে ফেলে৷ এরপর বাড়ি ঘরের সমস্ত টিনের বেড়া গুলো কুপিয়ে ফালাফালা করে দেয়৷ ঘরের আসবাবপত্র ও চুরমার করে দেয়৷  লাঠি দা দিয়ে পুরো বাড়িতে  কুপোতে থাকে৷ ভয়ে ঘরের মধ্যে সবাই চিৎকার করতে শুরু করে৷  শিক্ষকের স্ত্রী দরজার সামনে এসে দাঁড়ায়৷ শিক্ষকের স্ত্রীর গলাতে স্বর্ণের চেইন ছিল৷ স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় দুসৃকতিকারীরা৷ স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক জন দুষৃকতি ঘরের মধ্যে মেঝেতে পড়ে যায়৷  তিনজন দুষৃকতী ঘরের মধ্যে প্রবেশ করেছিল৷ বাকিরা বাইরে তাণ্ডবলীলা চালাচ্ছিল৷ ঘরের মধ্যে যে তিন জন দুষৃকতি প্রবেশ করেছিল তাদের দুজনের মুখ কালো কাপড় দিয়ে বাঁধা ছিল৷ একজনের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল৷ দুসৃকতিকারীরা বাড়িতে ঢুকে প্রথমে পুরো বাড়ির বিদ্যুৎ ছিন্ন  করে দেয় এবং বৈদ্যুতিক বাল্ব গুলো লাঠি দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়,যাতে করে দুষৃকতিকারীদের কেউ চিনতে না পারে৷ যখন দুসৃকতিকারীরা তাণ্ডব চালাচ্ছে তখন শিক্ষকের বাড়ির লোকজনের চিৎকারে পাড়ার মানুষ এক এক করে বেরিয়ে এসে দুষৃকতিকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুললে দুসৃকতিকারীরা ভয়ে পালিয়ে যায়৷ পাড়ার মানুষ দুষৃকতিকারীদের পেছনে পেছনে পর্যন্ত অনেকটা ধাওয়া করেছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়৷ এ ধরনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পাশাপাশি এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷
ত্তত্তত্তত্তত্তত্তত্ত্

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top