News Flash

  • Home
  • বিদেশ
  • Khaleda Zia :হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী খালেদা জিয়া

Khaleda Zia :হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী খালেদা জিয়া

ঢাকা, ১১ জুন (হি.স.) : হৃদরোগে আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি নেত্রী খালেদা জিয়া। শনিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৭৭ বছর বয়সী বেগম খালেদা জিয়া এমনিতেই অসুস্থ। নানা শারীরিক সমস্যা নিয়ে বিদেশেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশেই রয়েছে। একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সবমিলিয়ে, জিয়া এবং তাঁর পরিবারের উপর যথেষ্ট চাপ রয়েছে। এই পরিস্থিতিতে শনিবারই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন খালেদা জিয়া। তাঁর চিকিৎসককে ডেকে পাঠানো হয়। তিনি পরীক্ষা করে দ্রুত হাসপাতালে ভরতির পরামর্শ দেন। তৈরি হয় ১২ সদস্যের মেডিক্যাল বোর্ড। বেলা ১১ টা নাগাদ বোর্ড বৈঠক করে সিদ্ধান্ত নেয়, খালেদা জিয়ার দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো দরকার। সেইমতো প্রস্তুতি শুরু হয়। হাসপাতালের চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদার লিভার, কিডনি ও হৃদযন্ত্রের বেশ কিছু জটিল সমস্যা আছে। বিদেশে আধুনিক চিকিৎসার প্রয়োজন রয়েছে। তবে আইনি ফাঁসে বহুদিন তাঁর বিদেশ যাওয়ায় প্রশাসনিক বাধা ছিল। এই মুহূর্তে শরীরের যা অবস্থা, তাতে দ্রুত অ্যাঞ্জিওগ্রাম করানো ছাড়া উপায় নেই।

Releated Posts

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top