News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP : রাজ্যসভা নির্বাচন : বিজেপিকে কটাক্ষ অশোক গেহলটের
Image

BJP : রাজ্যসভা নির্বাচন : বিজেপিকে কটাক্ষ অশোক গেহলটের

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : রাজ্যসভা নির্বাচনে রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস । ফলাফল ঘোষণার পরই বিজেপিকে কটাক্ষ করে টুইট করেছেন কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি লেখেন, “শুরু থেকেই স্পষ্ট ছিল যে কংগ্রেস জিতবে। নির্দল প্রার্থীকে সমর্থন করে বিজেপি ঘোড়া কেনাবেচার চেষ্টা করেছিল।”

শুক্রবার রাজ্যসভা নির্বাচন ঘিরে ছিল টানটান নাটক। ক্রস ভোটিংয়ের গেরোয় পড়েছে কংগ্রেস ও বিজেপি দু’দলই। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, রাজস্থানে বাজিমাত করেছে কংগ্রেস। পরাজিত বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী তথা মিডিয়া ব্যারন সুভাষ চন্দ্রা। রাজস্থানের মোট চারটি আসনের মধ্যে কংগ্রেসজয়ী হয়েছে তিনটিতে। বিজেপি পেয়েছে একটি আসন। কংগ্রেসের হয়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন প্রমোদ তিওয়ারি, মুকুল ওয়াসনিক ও রণদীপ সিং সুরজেওয়ালা। চতুর্থ আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী ঘনশ্যাম তিওয়ারি।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top