News Flash

  • Home
  • দেশ
  • Nupur Sharma :নমাজের পর দিল্লির জামা মসজিদের সামনে অবস্থান বিক্ষোভ, নূপুর শর্মাকে গ্রেফতারির দাবি
Image

Nupur Sharma :নমাজের পর দিল্লির জামা মসজিদের সামনে অবস্থান বিক্ষোভ, নূপুর শর্মাকে গ্রেফতারির দাবি

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : বিতর্কিত মন্তব্যে সাসপেন্ডেড বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ও তাঁর সহকর্মী নবীন জিন্দলের গ্রেফতারের দাবিতে নমাজের পর জামা মসজিদের সামনে অবস্থান বিক্ষোভ মুসলিমদের । শুক্রবারের নমাজের পর রাজধানী দিল্লির জামা মসজিদের সামনে বিশাল জমায়েত থেকে অভিযুক্ত বিজেপি নেতানেত্রীকে গ্রেফতারের দাবি ওঠে।

শুক্রবারের নমাজের শেষে দিল্লির জামা মসজিদের সামনে নূপুর শর্মা ও নবীন জিন্দলের গ্রেফতারির দাবি তোলে বিশাল জমায়েত। জামা মসজিদের শাহি ইমাম জানিয়েছেন, তাঁদের তরফে কোনও অবস্থান বিক্ষোভের ডাক দেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘আমরা জানি না এটা কারা শুরু করল। নমাজ শেষ হওয়ার পরই কয়েক জন স্লোগান দেওয়া শুরু করেন। তাঁদের ঘিরে আরও মানুষ জড়ো হন। পুলিশ কিছুক্ষণের মধ্যেই এলাকা ফাঁকা করে দেয়। এখন সবই ঠিক আছে।’’ শুধু দিল্লিই নয়, বাংলার পার্ক সার্কাস, উত্তরপ্রদেশের সহারানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ থেকেও বিক্ষোভের খবর শোনা গিয়েছে। নূপুর, নবীনের গ্রেফতারির দাবিতে বিক্ষোভের খবর এসেছে দেশের অন্য জায়গা থেকেও।

Releated Posts

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

জেলবিধি লঙ্ঘন ও বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি সুপার সাসপেন্ড

পাটনা, ২৬ জুন (আইএএনএস): জেলবিধি লঙ্ঘন, দায়িত্বে গাফিলতি এবং বন্দিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে বিহারের গয়া কেন্দ্রীয় কারাগারের ডেপুটি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top