News Flash

  • Home
  • খেলা
  • Sexual Harassment : এবার কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সেলিংয়ে, তৎপর সাই
Image

Sexual Harassment : এবার কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ সেলিংয়ে, তৎপর সাই

নয়াদিল্লি, ১০ জুন (হি.স.) : এবার সেলিংয়েও যৌন হেনস্তার অভিযোগ। কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুললেন এক মহিলা সেলর। তাঁরও সেই একই অভিযোগ, জার্মানিতে প্র্যানকটিসে থাকাকালীন কোচ ‘অভব্য আচরণ’ করেছেন। ফেডারেশনকে সবিস্তারে জানিয়েছিলেন সেই অভিযোগকারী। তবু নাকি কর্ণপাত করেনি ফেডারেশন। এই ব্যাপারটা নিয়ে ফেডারেশনের কাছে পুরো বিষয়টা জানতে চেয়েছে সাই।

দিন কয়েক আগেই কোচের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন এক ভারতীয় সাইক্লিস্ট। যার জেরে ওই কোচকে বরখাস্তও করা হয়েছে। সেলিংয়েও সেই একই অভিযোগ। জানা গেছে এক মহিলা সেলর ইয়াচিং অ্যােসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাছে বেশ কয়েকবার গিয়েছিলেন। কিন্তু ফেডারেশন কর্তারা এই বিষয়ে কোনও কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি। তাই বাধ্য হয়ে সাইয়ের দ্বারস্থ হন মহিলা সেলর। একজন মহিলা সেলর কোচের বিপক্ষে সাইয়ের কাছে অভিযোগ করেছেন। তাঁর মূলত অভিযোগ হল, জার্মানিতে এক্সপোজার সফরের সময় একজন কোচ তাঁকে অতিষ্ঠ করে তুলেছিলেন। তিনি জানিয়েছেন, বিষয়টা নিয়ে ফেডারেশনের কাছে অনেক আগেই কোচের বিরুদ্ধে অভিযোগ জানান। তবু ফেডারেশন বিষয়টা শুনে চুপচাপ থেকে যায়। তাই বাধ্য হয়ে সাইয়ের দ্বারস্থ হয়েছে।” মহিলা সেলর অভিযোগপত্রে এসব তুলে ধরেছেন বলে জানিয়েছেন সাইয়ের এক অধিকর্তা।

বিষয়টা গুরুতর বুঝতে পেরে ফেডারেশনের কাছ থেকে সবিস্তার জানতে চেয়েছে সাই। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে ঠেকে। বিশেষ করে মহিলা সাইক্লিস্টের পর মহিলা সেলর একই অভিযোগ করায় এখন দেখার সরকার এই ব্যাপারগুলো কীভাবে সমাধান করে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top