ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। জগৎ বিলাশ চাকমাকে ছাপিয়ে গেলেন স্বরব সাহানি। আর স্বরবের ভেলকিতেই রোমাঞ্চকর জয় পেলো শান্তি নিকেতন সঙ্ঘ। মহকুমনা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। বৃহস্পতিবার ঘাঘরাছড়া স্কুল মাঠে হয় ম্যাচটি। ম্যাচে শান্তি নিকেতনের গড়া ১৩৪ রানের জবাবে কল্পতরু ট্রাস্ট ১৩১ রান করতে সক্ষম হয়। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে শান্তি নিকেতন সঙ্ঘ ২১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রান করে। দলের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নেমে মিঠুন বনিক যদি ঝড়ো ব্যাট না করতেন তাহলে দলীয় স্কোর ১০০ রানের গন্ডি পার হতো না। মিঠুন ২৭ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১ রান করেন। এছাড়া দলের পক্ষে স্বরব সাহানি ৯ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, অভিজিৎ মারাক ৩২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯, এবং কাজল সূত্রধর ১৬ বল খেলে১ ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২১ রান। কল্প তরু ট্রাস্টের পক্ষে জগৎ বিলাশ চাকমা (৫/৪৩) এবং দেব দৌলত চাকমা (২/৪৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে কল্প তরু ট্রাস্ট ২৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে হেমন্ত চাকমা ৬৯ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৫ এবং সাহেল দেববর্মা ৩০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৭ রান। শান্তি নিকেতন সঙ্ঘের পক্ষে স্বরব সাহানি (৪/৪৪),অভিজিৎ দাস (৩/৩৫) এবং কাজল সূত্রধর (২/২৮) সফল বোলার।

Santiniketan : জগৎকে ছাপিয়ে গেলো স্বরব, রোমাঞ্চকর ম্যাচে জয়ী শান্তিনিকেতন
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















